শেখর চন্দ্র, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে কর্মী নিয়োগের পরীক্ষায় (স্টাফ সিলেকশন এক্সজামিনেশন অফ পশ্চিম বর্ধমান জজশিপ -২০১৯) ব্যাপক জালিয়াতি। কেউ অবৈধভাবে ব্যবহার করেছে একাধিক মোবাইল ফোন। আবার কেউ ব্যবহার করেছে ভ্যানিশিং কালি। কেউ আবার ব্যবহার করেছে ভুয়ো অ্যাডমিট। এই অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার ২৫ জন।

পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে কর্মী নিয়োগের পরীক্ষা (স্টাফ সিলেকশন এক্সামিনেশন অফ পশ্চিম বর্ধমান জজশিপ -২০১৯) ছিল রবিবার। মোট দু’টি পর্যায়ে চতুর্থ শ্রেণি, ই- স্টেনো-সহ বিভিন্ন পদে নিয়োগের এই পরীক্ষা হয়। আসানসোল শহর-সহ শিল্পাঞ্চলের একাধিক স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়। জানা গিয়েছে, একাধিক স্কুলে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা অনেক কম ছিল। আসানসোল উত্তর থানা এলাকার স্কুলে ৩০০ জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু যোগ দিয়েছিলেন মাত্র ৮১ জন। আসানসোল শহরের একটি গার্লস স্কুলেও ৪০ শতাংশের মতো পরীক্ষার্থী ছিলেন।
[আরও পড়ুন: সাধন পাণ্ডের মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের]

পুলিশের দাবি, আসানসোল উত্তর, দক্ষিণ, কুলটি ও হীরাপুর-সহ মোট চারটি থানায় আটটি মামলা হয়েছে। ২৫ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই পরীক্ষার আয়োজন করেছিলেন, তাদের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়। তারা অভিযোগ দায়ের করার পরই জালিয়াতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
এবার জঙ্গিপুর পুরসভা! ‘অকেজো’ পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের
-
৪ মাস আগে গোপনে বিয়ে সিয়া-চেতনের! তারপরই কেতনকে সরানোর ষড়যন্ত্র, পুণে কাণ্ডে নয়া মোড়
-
সক্রিয় মৌলবাদী-রাষ্ট্রবিরোধী শক্তি! ২০০ দাঙ্গাকারী চিহ্নিত, বারুইপুরে জানালেন মুখ্যমন্ত্রী
-
‘সিঙ্গুরে মরণাপন্ন মমতাকে বাঁচান বাবা-মা’, এবার আন্দোলন নিয়ে ‘দিদি’কে খোঁচা কাকলিপুত্রের
-
‘আর কত নারী বর্বরতার শিকার হবে?’, বারুইপুর গণধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শুভশ্রী