Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Howrah Shootout

হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩, পলাতক মূল অভিযুক্তরা! সাংবাদিককে মারধরে পুলিশের জালে ৬

মূল দুই অভিযুক্ত হারুন ও রোহিত এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের জেরা করে তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:০৬

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:০৬

options
link
হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩, পলাতক মূল অভিযুক্তরা! সাংবাদিককে মারধরে পুলিশের জালে ৬ zoom
প্রোমোটারকে খুনের দৃশ্য! সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি
Advertisement

হাওড়ায় প্রোমোটার খুনে (Howrah Shootout) গ্রেপ্তার ৩। হাড়হিম হত্যাকাণ্ডে বুধবার রাতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) অর্থাৎ খুন, ২৩৮ (এ)/ ৩(৫) অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট, মূল দোষীদের পালিয়ে যেতে সাহায্য করা ও আগ্নেয়াস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল দুই অভিযুক্ত হারুন ও রোহিত এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের জেরা করে তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে জড়ো হওয়া, আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খুনের ঘটনায় হাওড়ার তৃণমূল নেতা গৌতম চৌধুরীর সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠছে। একটি মিছিলে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বলে দাবি করছে একাধিক সূত্র। তবে তৃণমূল নেতার দাবি, হারুন তাঁর ঘনিষ্ঠ নন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

উল্লেখ্য, বুধবার সকালে হাওড়ায় গোলবাড়ির পিলখানা এলাকায় প্রোমোটার শফিক খানকে ভরা রাস্তায় গুলি (Howrah Shootout) করে খুনের অভিযোগ ওঠে হারুন ও রোহিত নামে ২ দুষ্কৃতীর বিরুদ্ধে।পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালানো হয়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.