Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Baruipur

বারুইপুরে নাবালক ‘খুনে’ গ্রেপ্তার ৩, ঘটনাস্থলে কাকলি-নওশাদরা, ‘দোষী’র ফাঁসির দাবি পরিবারের

পরিকল্পনা করে খুনের অভিযোগ তুলেছে পরিবার।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৭:৪৯

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৭:৪৯

options
link
বারুইপুরে নাবালক ‘খুনে’ গ্রেপ্তার ৩, ঘটনাস্থলে কাকলি-নওশাদরা, ‘দোষী’র ফাঁসির দাবি পরিবারের zoom
প্রতীকী ছবি।
Advertisement

বারুইপুরে (Baruipur) নাবালক খুনে গ্রেপ্তার ৩। অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে তোলা হচ্ছে। পরিকল্পনা করে খুনের অভিযোগ তোলা হয়েছে। থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। মৃত নাবালকের পরিবারের সঙ্গে দেখা করেছেন নওশাদ সিদ্দিকী, কাকলি ঘোষ দস্তিদাররা। ঘটনায় এখনও চাপা উত্তেজনা এলাকায়। 

সোমবার বিপক্ষ টিমের কয়েকজন প্রসেনজিৎকে একটি জায়গায় ডেকেছিল। প্রসেনজিৎ-সহ সঙ্গে আরও দু’জন কথামতো সেখানে উপস্থিত হয়। অভিযোগ, সেখানেই প্রসেনজিতের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করা হয় বলে অভিযোগ।

বারুইপুর থানার পালপাড়া ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় ১৭ বয়সি প্রসেনজিৎ বিশ্বাসকে খুন করা হয় বলে অভিযোগ। ফুটবল ম্যাচ জিতে যাওয়ার মাশুল গুনতে হয় তাকে। এমনটাই দাবি পরিবারের। জানা গিয়েছে, শুক্রবার একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় পাড়ায়। খেলায় প্রসেনজিতের টিম জিতে যায়। সেই খেলা নিয়ে মাঠেই দুই দলের মধ্যে ঝগড়া হয়। পরে দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement

সোমবার বিপক্ষ টিমের কয়েকজন প্রসেনজিৎকে একটি জায়গায় ডেকেছিল। প্রসেনজিৎ-সহ সঙ্গে আরও দু’জন কথামতো সেখানে উপস্থিত হয়। অভিযোগ, সেখানেই প্রসেনজিতের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার মৃতের দিদি বলেন, “ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে।” এক প্রতিবেশী যুবক বলেন, “নৃশংসভাবে প্রসেনজিৎকে খুন করা হল। দোষিদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু ,অধিকারীর কাছে অনুরোধ তিনি বিষয়টি দেখুন।” থানায় ৬ জনের নামে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.