Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Accident in Maldah

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা মালদহে, লরির ধাক্কায় মৃত টোটা চালক-সহ ৩

গুরুতর আহত টোটোর এক যাত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৫, ১০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৫, ১০:১৮

options
link
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা মালদহে, লরির ধাক্কায় মৃত টোটা চালক-সহ ৩ zoom
প্রতীকী ছবি

বাবুল হক, মালদহ: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ গেল টোটো চালক-সহ মোট তিনজনের। গুরুতর আহত টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে আড়তে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে টোটোটি দুর্ঘটনার কবলে পড়ে। মালদা থেকে গঙ্গরামপুরগামী একটি লরি টোটোতে সজোরে ধাক্কা মারে পালিয়ে যায়। ধাক্কায় ঘটনাস্থলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই চালক-সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

Advertisement

টোটোর এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন আইএনটিটিইউসির গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.