পাকিস্তানের ক্রিকেটে বিতর্কিত চরিত্র মহম্মদ আমির। গড়াপেটার জেরে কেরিয়ারের শুরুতেই বিরাট শাস্তি পেয়েছিলেন। ২০১০ সালে স্পট ফিক্সিং কাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। দোষ স্বীকার করে নেওয়ার পর পাক পেসারকে নির্বাসিত করা হয়েছিল। নির্বাসন কাটিয়ে ২০১৫ সালে ফের পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছিলেন আমির। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। কিন্তু এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তারপরেও অনেকে তাঁকে দলে ফেরানোর জন্য সওয়াল করেছিলেন। কিন্তু সেই সম্ভাবনা আর নেই। জানিয়েছেন খাস আমির।
সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। এর পর ইংল্যান্ডের ক্রিকেটে ‘লোকাল’ ক্রিকেটার হিসাবে নতুন পরিচয় তৈরি হয়েছে তাঁর। ফলে পাকিস্তানের হয়ে ফেরার কোনও সম্ভাবনাই নেই ৩৪ বছরের পেসারের। পাকিস্তানের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আমির বর্তমানে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এ ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন। তবে স্থানীয় ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ হওয়ার পর অন্য কোনও দেশের হয়ে একই মর্যাদায় খেলার সুযোগ থাকে না। ক্রিকেট সাংবাদিক মুহম্মদ ফুরকান ভাট্টিকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, “আমি এখন ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার। ‘দ্য হান্ড্রেড’ বা কাউন্টি চ্যাম্পিয়নশিপে লোকাল প্লেয়ার হিসাবে খেললে একটি চুক্তিতে সই করতে হয়। সেখানে স্পষ্ট করে লেখা থাকে, আপনি অন্য কোনও দেশের হয়ে লোকাল খেলোয়াড় হিসাবে খেলতে পারবেন না। তাই পাকিস্তান অধ্যায় এখন আমার কাছে বন্ধ।”
আরও পড়ুন:
স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়ে দীর্ঘ নির্বাসন ভোগ করতে হয়েছিল তাঁকে। পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পাকিস্তানের হয়ে খেললেও ২০২০ সালে দলের ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের জেরে অবসরের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে ফের পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। কিন্তু সেই প্রত্যাবর্তনও দীর্ঘস্থায়ী হয়নি। ওই বছরের ডিসেম্বরেই আবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। এর পর ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পথ আরও পরিষ্কার করে দেয় তাঁর ভবিষ্যৎ। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এখন তিনি ‘বিদেশি’ নন, স্থানীয় ক্রিকেটার হিসাবেই খেলছেন। চলতি ‘দ্য হান্ড্রেড’-এ ট্রেন্ট রকেটসের হয়ে ৭ ম্যাচে ইতিমধ্যে ৯ উইকেট নিয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে আমির ৩৬টি টেস্টে ১১৯, ৬১টি ওয়ানডে-তে ৮১ এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে ৭১টি উইকেট নিয়েছেন। পরিসংখ্যানের পাশাপাশি পাকিস্তান ক্রিকেটে তাঁর রেখে যাওয়া স্মৃতিও কম নয়। কিন্তু সেই পাকিস্তান অধ্যায়ের দরজা আপাতত ভাবে বন্ধ। নিজের মুখেই সেই বার্তা দিয়ে দিলেন আমির। পিএসএলে নিয়মিত দেখা যায় তাঁকে। তবে আগামী বছরও পাকিস্তান সুপার লিগে খেলবেন। জন্মভূমির লিগে খেলবেন বিদেশি হিসাবে। প্রশ্ন হল, যেহেতু আমির এখন থেকে ব্রিটিশ নাগরিক তাই তাঁকে আর বিদেশি হিসাবে হান্ড্রেডসে খেলানো হবে না। সেই হিসাবে আইপিএলের দরজাও খুলে যাবে তাঁর জন্য?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’
-
‘৭০ বছরে সবচেয়ে খারাপ’, ইংল্যান্ডের কাছে টেস্ট হেরে পাক বোর্ডকে তোপ প্রাক্তন ক্রিকেটারের
-
নিমেষে হবে অ্যাপ ট্রান্সফার! এবার ‘অটো পে’ নিয়মে আসতে চলছে বড় বদল, ব্যাপারটা ঠিক কী?
-
ফের কমিশনকে চিঠি মমতার, তৃণমূলের প্রতীক-তহবিল ইস্যুতে লিখলেন ‘তাড়াতাড়ি ফয়সালা করুন’
-
ব্যাটিং তাণ্ডবে দলীপে ৫৭ বছর পুরনো রেকর্ড ভাঙল বৈভব, অল্পের জন্য বাঁচল শচীনের নজির