মাঠের মধ্যে পড়ে রয়েছে তিনটি হাতির মৃতদেহ। সেগুলির মধ্যে দুটি শাবক, অন্যটি মায়ের। ঘটনা দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাতসকালে মর্মান্তিক এই ঘটনাই দেখা গেল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে (Salboni)। কী কারণে তিনটি হাতির মৃত্যু হল? সেই প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই তিনটি প্রাণীর। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা অকুস্থলে গিয়েছেন। ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি? সেই প্রশ্ন উঠেছে। পরে জানা যায়, চাষের জমিতে সাবমার্সিবেলের জন্য গাছে ও বাঁশের খুঁটিতে তার বেঁধে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারের স্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শাবক-সহ মা হাতির।
শালবনি থানার পিড়াকাটা রেঞ্জের রঞ্জার জঙ্গল। হাড়তলা এলাকার ওই চাষের জমিতে আজ, রবিবার ওই মৃতদেহগুলি পড়ে থাকতে দেখেন। স্থানীয় মানুষজন এদিন সকালে চাষের কাজের জন্য যাচ্ছিলেন। সেসময়ই চাষের জমিতে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। স্থানীয় বনকর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছন। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই মারা গিয়েছে হাতিগুলি। শাবকদের নিয়ে ওই এলাকা দিয়ে মা হাতিটি রাতে যাচ্ছিল। সেসময়ই এই মর্মান্তিক ঘটনা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
পরে জানা যায়, চাষের জন্য জমিতে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া হয়েছিল। প্রবল বৃষ্টিতে সম্ভবত ওই তারে শটসার্কিট হয়ে গিয়েছিল। রাতে ওই চাষের জমি দিয়ে যাচ্ছিল তিনটি হাতি। সেসময়ই কোনওভাবে কি ওই বিদ্যুতের তারের সংস্পর্শে এসেছিল ওই তিনটি প্রাণী? তারপরেই মৃত্যু? মৃত হাতিগুলির মধ্যে দুটি হস্তিশাবক এবং একটি পূর্ণবয়স্ক হাতি রয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের জন্য রওনা হয়েছেন ডিএফও জোন্স জাস্টিন। অন্যান্য আধিকারিকরাও সেখানে পৌঁছেছেন। কী কারণে ওই মৃত্যু? খতিয়ে দেখা হচ্ছে। তিনটি অবলা প্রাণ চলে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের ছায়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল