অর্ণব দাস, বারাকপুর: গণেশ পুজোর জন্য জগদ্দলের বিচুলিঘাটে গঙ্গার জল আনতে গিয়ে মৃত মোট চারজনের দেহ উদ্ধার করল পুলিশ। পূর্বাশা রেল কলোনির এই পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে ২লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। বারাকপুরের সাংসদ অর্জুন সিংও ব্যক্তিগতভাবে প্রতিটি পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, জগদ্দলের পূর্বাশার বাসিন্দা শম্ভু রাম, সৌরভ প্রসাদ, জিতু চৌধুরী। এই তিন কিশোর-সহ মোট ৪ জন মঙ্গলবার বিচুলিঘাটে গিয়েছিল। মূলত গণেশ পুজোর (Ganesh Chaturthi) জন্য গঙ্গা জল আনতেই গিয়েছিল তাঁরা। সেই সময় গঙ্গায় নামতেই তলিয়ে যায় চারজন। স্থানীয়দের নজরে পড়তেই শুরু হয় উদ্ধার কাজ। খবর দেওয়া হয় থানায়।
[আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ, মৃত ভেবে ভয়ে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য মুর্শিদাবাদে]
পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে শুরু করে উদ্ধার কাজ। রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেশ সমস্যায় পড়তে হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় রাতেই শম্ভু রাম ও সৌরভ প্রসাদের দেহ উদ্ধার করা হয়। এরপর বুধবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গাবঙ্গে তল্লাশি চালায়। বেলার দিকে বারাকপুরের দুই পয়সার ঘাট থেকে উদ্ধার হয় একটি দেহ। জানা যায়, দেহটি জিতু চৌধুরীর। এদিন সন্ধেয় আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়। দেহটি গৌতম প্রসাদের কিনা তা সনাক্ত করতে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, “খুব দুঃখজনক ঘটনা। সমবেদনা জানানোর ভাষা নেই। ছেলেদের হারিয়ে নিম্নবিত্ত পরিবারগুলো অসহায় হয়ে গিয়েছে। পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে ২লক্ষ করে টাকা করে আর্থিক সাহায্য করা হবে।” বারাকপুরের সাংসদ অর্জুন সিংও মৃত পরিবারদের এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবেন বলেও জানিয়েছেন। এবিষয়ে তিনি বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি আমিও ব্যাক্তিগতভাবে মৃতের পরিবারদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করব।”
[আরও পড়ুন: প্রতিবেশীর গরুকে ধর্ষণ! প্রবল রক্তক্ষরণের জেরে মৃত্যু, গ্রেপ্তার নামখানার যুবক]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা