সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: চোর ধরতে পেয়ারা বাগানে তামার তারে বৈদ্যুতিক সংযোগ করে রেখেছিলেন। আর সেটাই কাল হল! নিজেদের লাগানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ধামুয়া উত্তর গ্রাম পঞ্চায়েতের মাধববাটীর দুর্লভপুরে। এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।
জানা গিয়েছে, মৃতরা হলেন এক দম্পতি ও তাঁদের ২৭ বছরের পুত্র। নাম জগদীশ বিশ্বাস (৫৪), স্ত্রী শান্তি বিশ্বাস (৫০) এবং ২৭ বছরের মানবেশ। সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বিশ্বাস পরিবারের কারোরই। শুরু হয় খোঁজাখুঁজি। পরে বাড়ির পাশের পেয়ারা বাগানে তিন জনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
[আরও পড়ুন: এবার ‘রাত দখল’ করবে আর জি করে নির্যাতিতার পরিবারও! থাকবেন বাবা-মা?]
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্তে তৎক্ষণাৎ ওই এলাকায় যান অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে। ঘটনাস্থল পরিদর্শনের সময় তাঁর নজরে আসে তামার ওই বিদ্যুতের তার। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎবাহী ওই তামার তারে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন একজন। তাঁকে বাঁচাতে গিয়েই বাকি দুজনের মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তিনটি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!