শাহাজাদ হোসেন, ফরাক্কা: বাংলায় পাচারের ছক কষে অসম থেকে আনা হয়েছিল কোটি টাকার মাদক। কিন্তু শেষরক্ষা হল না। মুর্শিদাবাদের ফরাক্কায় এসটিএফের জালে ধরা পড়ে গেল তিন পাচারকারী। বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা এক কেজি ১০ গ্রাম হেরোইন।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা মহম্মদ ফরমান, আলতাফ আলম এবং মহম্মদ আজিজ। দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত তারা। সম্প্রতি অসম গিয়েছিল তারা। পরিকল্পনা ছিল সেখান থেকে আনা বিপুল পরিমাণ মাদক ছড়িয়ে দেওয়া হবে বাংলার বিভিন্ন প্রান্তে। তবে গোপন সূত্র মারফত এই খবর পৌঁছে যায় এসটিএফের কাছে। এদিকে শনিবার গভীর রাতে ট্রেনে ফরাক্কা স্টেশনে নামে ধৃতরা। পুলিশের চোখে ধুলো দিতে সেখান থেকে বাসে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করে। সেই মতো ১২ নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফরাক্কা সংলগ্ন পেট্রোল পাম্পের কাছের বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় তিনযুবক। সেখানেই তাদের হাতেনাতে ধরে ফেলে এসটিএফ ও ফরাক্কা থানার পুলিশ।
এবিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলায় এত পরিমাণ হেরোইন একসঙ্গে উদ্ধার হয়নি। এই দফায় উদ্ধার হওয়া এই হেরোইনের মূল্য কোটি টাকা। ধৃতরা এত দামি হেরোইন কোথা থেকে পেল, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃতদের রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?