Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
তিমি

মন্দারমণিতে ভেসে উঠল ৩৬ ফুট লম্বা তিমি! উপচে পড়া ভিড় উৎসুকদের

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২০, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২০, ১৪:১৩

options
link
মন্দারমণিতে ভেসে উঠল ৩৬ ফুট লম্বা তিমি! উপচে পড়া ভিড় উৎসুকদের zoom
Advertisement

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সাতসকালে দূরে কিছু যেন একটা পড়ে রয়েছে। কাছে এগিয়ে যাওয়া মাত্রই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। কারণ, মন্দারমণিতে (Mandarmani) ভেসে উঠল বিশালাকার সামুদ্রিক প্রাণীর দেহ। সমুদ্রতটে পড়ে থাকা প্রাণীটিকে দেখতে যেন হইচই পড়ে যায়।

Whale

Advertisement

প্রাথমিকভাবে ৩৬ ফুট লম্বা এই বিশালাকার প্রাণীটি হোয়েল (নীল তিমি) প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবীরা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যান বনদপ্তরের আধিকারিকরা। এটি তিমি কিনা এখনও নিশ্চিত করে তা বলা সম্ভব হয়নি।

Whale[আরও পড়ুন: জ্বর গায়ে কাজ এক কর্মীর, করোনা আতঙ্কে বন্ধ বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিস]

লকডাউনের সময় থেকেই অন্যান্য জায়গার মতো দিঘা, মন্দারমণিতেও বন্ধ পর্যটন। আনলক ওয়ানে শর্তসাপেক্ষে পর্যটকের আনাগোনা শুরু হয়েছে। তবে তা নগণ্যই বলা চলে। এই পরিস্থিতিতেই সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমণিতে সমুদ্রের পাড়ে বিশালাকার একটি সামুদ্রিক প্রাণীর দেহ দেখতে পাওয়া যায়।

Whale

সমুদ্র তটে ভেসে আসা ওই প্রাণীটি হোয়েল (নীল তিমি) প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবীরা। তাকে দেখতে সমুদ্রের পাড়ে ভিড় জমান বহু মানুষ।

Whale

এর আগেও বহুবার দিঘা, মন্দারমণিতে তিমি ভেসে এসেছে। তবে সেগুলি আকারে ছোট ছিল। ২০১২ সালের ১০ ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল সমুদ্রের গভীর থেকে মৃত অবস্থায় একটি তিমি উদ্ধার করা হয়। যা ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ছিল। তিমিটির ওজন অন্তত ১৮ টন। মৎস্যজীবীরা উদ্ধার করেছিলেন তিমিটিকে। পরে সেটিকে টেনে দিঘা মোহনায় এনে তোলা হয়। এই তিমিটি কিন্তু সাধারণভাবে প্রশান্ত মহাসাগরের গভীরে বসবাস করে। সম্ভবত খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে সেটি বঙ্গোপসাগরে চলে আসে। এরপর কোনও জাহাজের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এবং সেটি মৎস্যজীবীদের জালে এসে আটকে পড়ে। তিমির কঙ্কালটিকে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে৷ বর্তমানে চাইলে পর্যটকরা তা দেখতেও পারেন।

Whale

[আরও পড়ুন: ভাড়া জটে ডিপো থেকে বাস বের করতে বাধা, বারাসতে রাস্তায় শুয়ে বিক্ষোভ বাসকর্মীদের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.