Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Howrah Fire

শীতের রাতে ঘরে আগুন! ঘুমের মধ্যেই হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১৪:২২

options
link
শীতের রাতে ঘরে আগুন! ঘুমের মধ্যেই হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের zoom
আগুনে পুড়ে গিয়েছে গোটা বাড়ি। নিজস্ব চিত্র

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল পরিবারের সদস্যরা। ঘরে আগুন লেগেছে, সম্ভবত টের পাননি শুরুতে। আর যখন বুঝতে পারলেন, তখন দেরি হয়ে গিয়েছে। ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার(Howrah) জয়পুরে। গতকাল, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁওড়িয়া সিংপাড়া এলাকায়। গ্রামেরই একটি বাড়িতে আগুন লেগেছিল। সেই আগুনেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। মৃতরা হলেন দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও শম্পা দলুই। শম্পা নবম শ্রেণির ছাত্রী ছিল বলে খবর। চারজনই একটি ঘরে একসঙ্গে রাতে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার পর ওই আগুন দেখা যায়। দমকল বাহিনী এসে আগুন নেভালেও তাঁদের কাউকে বাঁচানো যায়নি। শর্টসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। প্রাথমিক অনুমান পুলিশ ও দমকলের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই জতুগৃহের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ।

Advertisement
4 from same family died after fire broke out in Howrah
ঘিরে দেওয়া হয়েছে ওই এলাকা। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গঙ্গাপুজো উপলক্ষে রাতে সাঁওড়িয়া বিশালক্ষীতলায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতে গ্রামের বেশিরভাগ লোকই সেখানে ছিলেন। হাতে গোনা কিছু মানুষই নিজেদের বাড়িতে ছিলেন। রাত ১২টার পর ওই আগুন লাগে বলে খবর। শীতের রাত হওয়ায় সকলেই বাড়িঘরের দরজা, জানালা বন্ধ করে ঘুমিয়েছিল। ফলে কেউই প্রথমে ওই আগুন লাগার ঘটনা টের পাননি। কিছু সময় পরে ওই বাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে। তখনই সেই লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পান সাধারণ মানুষজন। দ্রুত সেখানে ছুটে যান বাসিন্দারা, আগুন নেভানোর কাজও শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ঘরের ভিতর থেকে একে একে বার করা হয় চারটি মৃতদেহ। আগুনে দেহগুলি ঝলসে গিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।দুধকুমার ইলেকট্রিকের কাজ করতেন এলাকায়। ওই বাড়িটি ছিটেবেড়ার দেওয়াল ও অ্যাসবেসটসের চাল ছিল। ফলে দ্রুত ওই আগুনের গ্রাসে চলে যায় বাড়িটি। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.