স্টাফ রিপোর্টার: ইন্টারনেট পরিষেবাকে এবার রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল গুগল ইন্ডিয়া৷ প্রথম পর্যায়ে পুরুলিয়ার ৪০০ গ্রামে এই অভিযান চালাবে গুগল৷ বুধবার শহরের এক অনুষ্ঠানে এসে গুগল ইন্ডিয়ার মার্কেটিং হেড স্বপ্না চড্ডা এই কথা জানান৷ প্রত্যন্ত গ্রামের মহিলাদের মধ্যে ইন্টারনেট সচেতনাতেই এই উদ্যোগ বলে জানান তিনি৷ ৪০০ গ্রামের মহিলাদের বাড়ি বাড়ি পৌঁছতে ১২০ জন ‘ইন্টারনেট সাথী’ নিয়োগ করছে গুগল৷ যারা নিজেদের গ্রাম ছাড়া বিভিন্ন গ্রামে সাইকেল চালিয়ে মোবাইল, ট্যাবলেটের মাধ্যমে ইন্টারনেট সচেতনা গড়ে তুলবে৷ যদিও এই উদ্যোগ বাস্তবায়িত করতে গেলে স্থানীয় ভাষা ও নিরক্ষরতার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে গুগলকে৷ কারণ হিসাবে তাঁরা মনে করছেন, প্রত্যন্ত গ্রামের বেশিরভাগ মহিলাই পড়াশোনা জানেন না৷ সেই কারণে তাঁদের ইন্টারনেট সাথীকেও দু’দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ সংস্থার দাবি, এখনও পর্যন্ত ৯ রাজ্যের প্রায় দু’লক্ষ মহিলার মধ্যে ইন্টারনেট নিয়ে সচেতনতা গড়ে তোলা সম্ভব হয়েছে৷ অন্যদিকে গুগলের এই উদ্যোগে সহযোগী হিসাবে কাজ করছে টাটা ট্রাস্ট৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের ইনোভেশন হেড গণেশ নিলাম৷ তবে এই উদ্যোগের সঙ্গে কেন্দ্র বা কেন রাজ্য সরকারকে যুক্ত করা হয়নি এই প্রসঙ্গে স্বপ্না চাড্ডা জানান, গুগল ইতিমধ্যে কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়ার অংশীদার৷
সর্বশেষ খবর
-
সংসদে আরও কোণঠাসা মমতা তৃণমূল! দুই স্ট্যান্ডিং কমিটির মাথায় এনসিপিআই
-
কিং-প্রিন্সের ব্যর্থতার দিনে উজ্জ্বল সেঞ্চুরি রাহুলের, ধাক্কা সামলে সাড়ে তিনশোর গণ্ডি পার ভারতের
-
ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের!
-
নবজাতকদের সব নথি এবার এক ছাদের তলায়! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’
-
‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব তবে জন্মদিনটা…’, মহানায়কের ‘জন্মশতবর্ষ উদযাপন’-এ ঘোষণা মুখ্যমন্ত্রীর