শাহাজাদ হোসেন, ফরাক্কা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু-সহ মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের মোট ৫ পড়ুয়া। দীর্ঘক্ষণ পর ৩ জনের হদিশ মিললেও এখনও নিখোঁজ ২ জন। তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ডুবুরি।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা ওই ৫ জনের মধ্যে রয়েছে বছর সাতেকের ইয়াসিন মোমিন, বছর আটেকের রওশন শেখ, আট বছরের সাকিবুল ইসলাম, ন’বছরের খাতিজা সুলতানা ও বছর ১৭-এর কায়েমা খাতুন। এরা প্রত্যেকেই স্কুলপড়ুয়া। শনিবার সকালে লোহারপুর ঘাট থেকে গঙ্গায় স্নান করতে নামে তারা। স্নান সেরে ঘাটে ওঠার সময় কায়েমা দেখে বাকি চারজন তলিয়ে যাচ্ছে। তাদের উদ্ধার করতে গিয়ে স্রোতে তলিয়ে যায় ওই নাবালিকাও। এরপর স্থানীয়দের নজরে বিষয়টি পড়তেই তাঁরাই শুরু করে উদ্ধারকাজ। খবর দেওয়া হয় পুলিশে।
[আরও পড়ুন: ‘কোনও ঠিকাদারি সংস্থা দিয়ে সংগঠন চাঙ্গা করা যায় না’, পিকের দলকে নিশানা তৃণমূল বিধায়কের]
দীর্ঘক্ষণ পর তল্লাশি চালিয়ে ৩ জনকে উদ্ধার করে স্থানীয়রাই। তবে এখনও হদিশ মেলেনি বাকি ২জনের। তাদের সন্ধানে গঙ্গাবক্ষে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় থমথমে এলাকা। কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজদের পরিবার।
[আরও পড়ুন: দীর্ঘক্ষণ মাস্ক পরেও হবে না কানে ব্যথা, যন্ত্রাংশ তৈরি করে জাতীয় পুরস্কার জয় বাংলার কন্যাশ্রীর]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের