ধীমান রায়, কাটোয়া: পাখি ধরে দেওয়ার লোভ দেখিয়ে নির্জন মাঠে নিয়ে গিয়ে একটি ৬ বছরের শিশুর যৌন হেনস্তার অভিযোগ উঠল কাটোয়ার (Katwa) গাঙ্গুলিবাগানে। শিশুর মা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত যুবকের নাম উকিল শেখ। তার বয়স ২০।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গাঙ্গুলিডাঙা গ্রামের বাসিন্দা অভিযোগকারী গৃহবধূর এক ছেলে, এক মেয়ে। ছেলেটির বয়স ৬ বছর। গত রবিবার শিশুটি পাড়ারই কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল। খানিক বাদে তাকে দেখা যায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যেতে। যদিও প্রথমে সে বাড়িতে কিছু বলেনি।
[আরও পড়ুন: এই ছেলেই ছাত্র! ফাইল হাতড়ে রোদ্দুর রায়ের নাম খোঁজা শুরু মেদিনীপুরের কলেজের]
কিন্তু এরপরই দেখা যায়, তার মলদ্বার দিয়ে রক্তপাত হচ্ছে। মহিলা ছেলেকে প্রশ্ন করলে তখন পুরো বিষয়টি পরিষ্কার হয়। শিশুটি জানায়, অভিযুক্ত উকিল তাকে পাখি ধরে দেবে বলেছিল। তারপর মাঠে নিয়ে গিয়ে তার উপরে নির্যাতন চালায় সে। অভিযুক্ত যুবক রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। সে শিশুটিকে কাউকে এই বিষয়ে কিছু না বলতে বলেছিল। এমনকী, তাকে ভয়ও দেখিয়েছিল বলে শিশুটি জানিয়েছে।
ওই গৃহবধূর কাছ থেকে অভিযোগ পেয়েই পুলিশ এফআইআর দায়ে করে। এরপরই তদন্তে নামে তারা। গ্রেপ্তার করা হয় উকিলকে। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[আরও পড়ুন: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, একদিনে সংক্রমিত ৯৫ জন, বাড়ছে পজিটিভিটি রেটও]
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু