সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার জেরে শিয়ালদহ মেন শাখায় আজও ব্যাহত ট্রেন চলাচল৷ শুক্রবারের পর শনিবারও বাতিল একাধিক লোকাল ট্রেন৷ সকাল থেকেই ভোগান্তির শিকার যাত্রীরা৷
[সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল ১৫৮টি ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ভোগান্তি চরমে]
বৃহস্পতিবারই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, ইছাপুর থেকে বারাকপুর পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ চলবে৷ ওই কাজের জেরে শিয়ালদহ মেন লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে৷ এমনিতেই শিয়ালদহ মেন লাইনের ট্রেনে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয় আমজনতাকে৷ তার উপর আবার ১৫৮টি লোকাল ট্রেন বাতিল৷ তাতেই ভোগান্তির আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল যাত্রীদের মনে৷ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিলের সমস্যা দেখা দিয়েছে৷ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে বেশিরভাগই নৈহাটি ও বারাকপুর লোকাল৷ গেদে, শান্তিপুর ও কৃষ্ণনগর লোকালে বাদুড়ঝোলা ভিড়৷ সন্ধ্যার পর থেকে সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা৷ সেক্ষেত্রে অফিস টাইমে ট্রেন আদৌ কখন পাবেন, পেলেও সেই ট্রেনে ঠিক কতটা ভিড় হবে সেকথা ভেবেই উদ্বিগ্ন ছিলেন তাঁরা৷ সেই আশঙ্কাই সত্যি হল৷ শুক্রবার সন্ধ্যায় গন্তব্যে পৌঁছাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে নিত্যযাত্রীদের৷ একে ট্রেন বাতিল আর গোদের উপর বিষফোড়ার মতো ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি৷ তার জেরে দীর্ঘক্ষণ ভিড় ট্রেনে নাকাল হন যাত্রীরা৷
[পঞ্চায়েত বোর্ড গঠনে আক্রান্ত জয়েন্ট বিডিও, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার]
শনিবার সকালে ভোগান্তির ছবিটা ছিল একইরকম৷ সিগন্যালিংয়ের কাজের জেরে বাতিল হয়ে গিয়েছে ৬৬টি ট্রেন৷ স্টেশনে প্রায় ৩৫-৪০ মিনিট অপেক্ষা করে তবেই মিলছে ট্রেন৷ অপেক্ষার পরেও স্টেশনে আসা গেদে, শান্তিপুর লোকালগুলিতে অতিরিক্ত ভিড়ের চাপে অনেকেই উঠতে পারছেন না৷ আবার অনেকেই সাতসকালেই চিড়ে চ্যাপটা অবস্থায় পৌঁছান গন্তব্যে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও বড় আকার ধারণ করবে বলেই চিন্তিত যাত্রীরা৷ সামনেই পুজো৷ তার আগে রবিবার সাধারণত ট্রেনে আমজনতার ভিড় বেশি থাকে৷ কিন্তু সেদিনও ৩২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল৷ ট্রেনের ভরসায় থাকলে শপিং করতে বেড়িয়ে আমজনতাকেও সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!