শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: সাত বছরের এক শিশুকে শ্বাসরোধ করে খুনের পর দেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম বোগ্রাম গ্রামে৷ পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম দেবু রায় (৭)৷ ঘটনাস্থলে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ শুক্রবার সাতসকালে শিশু দেহ উদ্ধারের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থল থেকে একটি দশ টাকার নোট ও একটি আধখাওয়া আপেল উদ্ধার করেছে পুলিশ৷ কোনও অপরাধমূলক কাজ দেখে ফালায় বছর সাতেকের দেবু রায়কে খুন করা হয়ে থাকতে পারে অনুমান স্থানীয়দের৷ এছাড়াও, খুনের পিছনে তন্ত্রসাধনার যোগ থাকার আশঙ্কা এখনই উড়িয়ে দিতে পারছে না পুলিশ৷ খুনের কারণ জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
[বারুইপুরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের পশ্চিম বোগ্রামের বাসিন্দা, দ্বিতীয় শ্রেণির ছাত্র দেবু শুক্রবার স্থানীয় একটি মন্দিরে মনসা পুজো দেখতে যায়৷ কিন্তু, রাত আটটা বাজে গেলেও দেবু বাড়িতে ফিরে না আসায় তাকে খুঁজাখুঁজি শুরু করেন বাবা বাদল রায়-সহ পরিবারের অন্যান্য লোকেরা৷ অনেক খোঁজাখুঁজি করেও দেবুকে পাওয়া না গেলে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিখোঁজের ডায়েরি করেন শিশুর পরিবারের সদস্যরা৷ আজ সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় নগ্ন দেহ একটি গাছের সঙ্গে ঝুলতে দেখেন স্থানীয় মহিলারা৷ শিশুর ঝুলন্ত দেহ দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন স্থানীয় এক মহিলা। পরে স্থানীয় বাসিন্দা পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করেন৷ পাশাপাশি শিশুকে শনাক্ত করেন তাঁরা৷ পরে দেহ উদ্ধারের খবর পুলিশকে জানানো হয়৷ সাতসকালে এলাকায় শিশুর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ মৃতদেহের পাশে একটি আধ খাওয়া আপেল ও একটি দশ টাকার নোট দেখতে পান এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গতকাল মনসা পুজো ছিল৷ কোনও তন্ত্রসাধনা করতেই ওই শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে৷ অথবা, কোনও অপরাধমূলক কাজের সাক্ষী থাকায় ওই শিশুকে খুন করা হয়ে থাকতে থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের৷
[বারাসতে যান্ত্রিক গোলযোগের জের, বনগাঁ শাখায় দেড় ঘণ্টা বন্ধ রেল পরিষেবা]
শনিবার সকালের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা৷ দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে চরম শাস্তির দাবি তুলেছেন পশ্চিম বোগ্রামের বাসিন্দারা৷ তবে, পুলিশের প্রাথমিক অনুমান, শিশুটিকে টাকা ও আপেলের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করা হয়ে থাকতে পারে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার