কল্যাণ চন্দ্র, বহরমপুর: পুলিশি তৎপরতায় পাচারের আগেই ধরা পড়ল গাড়িবোঝাই গরু। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ওই গরু পাচার হচ্ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। শনিবার দুপুরের পর ৭০টি গরু উদ্ধার করে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ। ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বহরমপুর পুলিশের কাছে গোপন সূত্রে গরুপাচারের খবর আসে। সেই মতো সাটুই এলাকায় শুরু হয় নাকাচেকিং। এদিন দুপুরের পর তিনটি ছোট ট্রাককে যেতে দেখা গেলে পুলিশ সেগুলির পথ আটকায়। দেখা যায় তিনটি গাড়িতেই ঠাসাঠাসি করে গরু রাখা রয়েছে। সেই গরু নিয়ে যাওয়ার কোনও কাগজপত্রও ছিল না। গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন জবাব পাওয়া যায়। এরপরই ওই তিনটি গরুবোঝাই ট্রাক আটক করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট ১০ জনকে।
পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞসাবাদের পর জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ গরু বীরভূমের সাঁইথিয়া এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। ধৃতরা জানিয়েছেন, বেলডাঙার হাটে ওই গরু বিক্রি করা হত। যদিও সেই কথার সত্যতা পাননি তদন্তকারীরা। ওই ৭০টি গরু কি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওই জেলার সীমান্তেই বাংলাদেশ। জেলার বিভিন্ন জায়গা দিয়ে গরুপাচারের ঘটনা অতীতে দেখা গিয়েছে। সাম্প্রতিক অতীতেও একাধিক গরুপাচারের ঘটনা সামনে এসেছে।
ছোট তিনটি ট্রাকে ঠাসাঠাসি করে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে বেশ কয়েকটি গরু মারা গিয়েছে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত
-
তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬