Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Coronavirus Update:

Coronavirus Update: পরপর দু’দিন ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শীর্ষে কোন জেলা?

মৃত্যু হয়েছে ৪ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২২, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২২, ১৯:৫৭

options
link
Coronavirus Update: পরপর দু’দিন ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শীর্ষে কোন জেলা? zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে সামান্য স্বস্তি দিয়েছিল রাজ্যের করোনা গ্রাফ (Coronavirus)। গত ৪৮ ঘণ্টায় উধাও হয়েছে সেই স্বস্তি। গত ২৪ ঘণ্টায় ফের এক হাজারের আশপাশে ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে ৪ জনের।

বুধবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯১১ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (২০৩)। শতাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দুই জেলায়-উত্তর ২৪ পরগনা (১৬৭) এবং বীরভূম (১০৭)। তবে কালিম্পঙ এবং ঝাড়গ্রামের সংক্রমণের গ্রাফ স্বস্তিদায়ক। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৯৬ হাজার ১২১ জন। সংক্রমণের হার ৬.৮৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন মুখ্যমন্ত্রীর, একাধিক দপ্তর বাবুলের, দায়িত্বে কাটছাঁট ফিরহাদের]

এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন মৃত্যু হয়েছে চারজনের। যার মধ্যে উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন দু’জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৮০ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৬৩ হাজার ৬২১ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১০ হাজার ৮০৩ জন। আর হাসপাতালে ভরতি ৩১৭ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে হয়েছে ১১ হাজার ১২০। যা মঙ্গলবারের তুলনায় কমেছে কিছুটা। 

[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় বিরাট রদবদল, নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা?]

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। সোমবারের পরিসংখ্যানে টেস্টিং কম হওয়ায় সংক্রমণও কমেছিল। মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে করোনা পরীক্ষাও। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ৫২ হাজার৫৯৪ জন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.