অর্ণব দাস: বারাকপুরের কমিশনার বদলের পরই নৈহাটির তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার একজন। ধৃতের নাম অক্ষয় গণ। আরও চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।
গত শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুরের টোটো করে যাওয়ার সময় দুষ্কৃতীদের বলি হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। তাঁকে থেঁতলানোর পর গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার সঙ্গে সঙ্গে তদন্তে নামে বারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি জানান, অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় সন্তোষ যাদবকে। স্থানীয় বিধায়ক গুলির তথ্য তুলে ধরলেও পুলিশ কমিশনার দাবি করেন, গুলিচালনার ঘটনা ঘটেনি। থেঁতলেই খুন করা হয়েছে। আর এখানেই ঘটনা নিয়ে উঠে আসে দ্বিমুখী তথ্য। সংশয়ে পড়েন তদন্তকারীরা।
এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে অলোক রাজোরিয়াকে পাঠানো হয় ট্রাফিক বিভাগের ডিআইজি পদে। তাঁর বদলে বারাকপুরের আইশৃঙ্খলার ভার তুলে দেওয়া হয় অজয় কুমার ঠাকুরকে। তিনি ছিলেন কারা বিভাগের ডিআইজি। দ্রুতই তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারেটের ভার নেওয়ার নির্দেশ দেয় রাজ্য পুলিশ। অজয় ঠাকুর দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ পরও অক্ষয় গণের গ্রেপ্তারির খবর মিলেছে।
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের