গোবিন্দ রায়, বসিরহাট: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ফের বিপত্তি। বোমার ঘায়ে হাত উড়ল স্কুলছাত্রের। বছর নয়েকের ওই শিশু বর্তমানে আর জি কর হাসপাতালে ভরতি। এই ঘটনায় বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলবাগানে ব্যাপক চাঞ্চল্য। কে বা কারা বোমাগুলি রেখেছিল, তা এখনও জানা যায়নি।
জখম ইউসুফ মণ্ডল, বসিরহাট পুরসভা ২ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকার বাসিন্দা। রবিবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশের বাগানে খেলছিল সে। হঠাৎই বল ভেবে বোমা তুলে নিয়ে খেলতে শুরু করে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তাতে তার ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মক জখম হয়।
[আরও পড়ুন: ১৫ ঘণ্টা পার, এখনও জ্বলছে বারুইপুরের প্লাস্টিক কারখানা]
খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছয়। জখম শিশুকে উদ্ধার করে প্রথমে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা বোমা মজুত করে রাখল, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: চোখ মেলে তাকালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাইলস টিউবে খাওয়ানোর চেষ্টা]
সর্বশেষ খবর
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’