সঞ্জিত ঘোষ, নদিয়া: ঝড়বৃষ্টির মাঝে অঘটন। বজ্রাঘাতে প্রাণ গেল এক কৃষকের। জখম আরও একজন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার প্রতাপপুরে শোরগোল।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মাঠে কাজ করছিলেন সমরেশ ও প্রসেনজিৎ ঘোষ। সেই সময় বজ্রাঘাতে জখম হন তাঁরা। দুইজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমরেশ ঘোষকে মৃত বলে জানান চিকিৎসকরা। এখনও বছর পঁয়তাল্লিশের প্রসেনজিতের চিকিৎসা চলছে। কৃষকের প্রাণহানিতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
[আরও পড়ুন: Durga Puja 2023: ভোগে থাকে ইলিশের টক, আজও হিন্দু-মুসলিম একসঙ্গে মেতে ওঠে হুগলির মুখোপাধ্যায় বাড়ির পুজোয়]
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরেই বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল থেকে বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত। মেঘলা থাকবে আকাশ। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
[আরও পড়ুন: সূর্য ডুবলেই গালির ফোয়ারা হস্টেলে, ‘বেয়াদপ’দের বেদম মার জনতার]
সর্বশেষ খবর
-
আর কোনও ছাড় নয়, ফেরাতেই হবে ১০০ কোটি, লন্ডনের আদালতে বিরাট ধাক্কা নীরব মোদির
-
ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা
-
মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশি অ্যাকশন, তামান্না ‘খুনে’ গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত
-
ঘানার দরিদ্র ফুটবলারদের বাঁচাতে জাতীয় দলে! ‘ব্রাত্য’ গোলকিপারের হাতেই আটকে গেল ইংল্যান্ড
-
ছত্তিশগড়ের খনিজ ভাণ্ডারে উদ্ধার পাঁচটি হিরে! উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা