Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
A girl allegedly gang raped in Basudevpur

জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরীকে ‘গণধর্ষণ’, মোবাইলে ভিডিও রেকর্ড, গ্রেপ্তার ২ অভিযুক্ত

উত্তর ২৪ পরগনার বাসুদেবপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২২, ১৮:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২২, ১৮:৩৭

options
link
জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরীকে ‘গণধর্ষণ’, মোবাইলে ভিডিও রেকর্ড, গ্রেপ্তার ২ অভিযুক্ত zoom
ছবি: প্রতীকী
Advertisement

অর্ণব দাস, বারাকপুর: রাজ্যে ফের গণধর্ষণের (Gangrape) অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাসুদেবপুর থানার মুকুন্দপুর। মোবাইলে নাবালিকাকে গণধর্ষণের ভিডিও রেকর্ড করার অভিযোগ। এমনকী তাঁর পরিবারের সদস্যদের উপরেও ধারাল অস্ত্র হাতে হামলা চালায় অভিযুক্তরা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে বাসুদেবপুর থানার পুলিশ।

বাসুদেবপুর (Basudevpur) থানার মুকুন্দপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা। মায়ের সঙ্গে ওই নাবালিকা সোনার দোকান থেকে গিয়েছিল। কাজ মিটিয়ে হাঁটতে হাঁটতেই ফিরছিলেন তাঁরা। হাঁটার গতিতে নাবালিকা একটু এগিয়ে যায়। মা পিছিয়ে পড়েন। অভিযোগ, সেই সময় স্থানীয় দুই বাসিন্দা আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল নাবালিকাকে তুলে নিয়ে জঙ্গলে যায়। তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের সময় অভিযুক্তরা ভিডিও রেকর্ড করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের।

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টের নতুন বেঞ্চেও ধাক্কা SSC’র, গণিত শিক্ষকের ‘বেআইনি’ চাকরি বাতিল করলেন বিচারপতি]

এদিকে, নাবালিকাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। তাকে খুঁজেতে বেরোন পরিজনেরা। নাবালিকাকে স্থানীয় জঙ্গলে দেখতে পাওয়া যায়। উদ্ধার করতে গেলে অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতার পরিজনেদের বাকবিতণ্ডা শুরু হয়। নির্যাতিতার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। জখম হন নাবালিকার পরিজনেরা।

এই ঘটনায় বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত সে।

[আরও পড়ুন: অবলুপ্ত রিক্রুটমেন্ট বোর্ড, এবার থেকে গ্রুপ ডি পদে সরাসরি কর্মী নিয়োগ করবে না রাজ্য]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.