Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
A girl allegedly killed her grand mother in Balurghat

প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়তে বাধা, আক্রোশে ঠাকুমাকে ‘খুন’ নাবালিকার

নাবালিকার প্রেমিক এবং এক বন্ধু নাবালিকাকে সাহায্য করেছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২১, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২১, ১৮:৫৬

options
link
প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়তে বাধা, আক্রোশে ঠাকুমাকে ‘খুন’ নাবালিকার zoom
ছবি: প্রতীকী।

রাজা দাস,বালুরঘাট: যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক মানতে চাননি ঠাকুমা। তাই পরিকল্পনা ছিল প্রেমের টানে প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ার। তাতেও বাধা দিয়েছিলেন বৃদ্ধা। আর সেটাই কাল। তার জেরে প্রেমিক এবং বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে ঠাকুমাকে খুন করল নাবালিকা নাতনি। দক্ষিণ দিনাজপুরের অমৃতখণ্ড গ্রামপঞ্চায়েতের পণ্ডিতপুরের ঘটনায় ওই নাবালিকাকে গ্রেপ্তার করা হয়েছে। বালুরঘাট থানার পুলিশের জালে নাবালিকার প্রেমিক ও বন্ধুও।

গত ২৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুরের অমৃতখণ্ড গ্রামপঞ্চায়েতের পণ্ডিতপুরের বাসিন্দা ওই বৃদ্ধা বালুরঘাট হাসপাতালে ভরতি হন। হাসপাতালে ভরতির সময় তাঁর বুকে গভীর ক্ষত ছিল। বেশ কয়েকদিন কেটে গেলেও চিকিৎসায় কোনও উন্নতি হয়নি। তাই তাঁকে মালদহে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু বীরভূমের তরুণীর]

কীভাবে বৃদ্ধার মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তদন্ত নেমে পুলিশের ওই বৃদ্ধার নাবালিকা নাতনির আচরণে সন্দেহ জাগে। পুলিশ তাকে জেরা করে। তাতে মেলে একাধিক অসংগতি। এরপরই পুলিশ নাবালিকাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে খবর, টানা জেরায় খুনের কথা স্বীকার করে নেয় সে। কী কারণে ঠাকুমাকে খুন করেছে তা জানায় নাবালিকা। সে জানায়, বাবা-মা কর্মসূত্রে থাকতেন অন্যত্র। তাই ঠাকুমার সঙ্গে বসবাস করত। জয়ন্ত বর্মন নামে এক যুবকের প্রেমে পড়েছিল। তা জানতে পারেন ঠাকুমা। সম্পর্ক মানতে রাজি হননি। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল নাবালিকা। পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন ঠাকুমা। সেই আক্রোশেই ঠাকুমাকে খুনের ছক কষে নাবালিকা। পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রেমিক এবং তার বন্ধুর সঙ্গে হাত মেলায় নাবালিকা। খুন করে ঠাকুমাকে। বৃদ্ধাকে খুন করতে একটি ছুরি ব্যবহার করে সে। ডিএসপি সদর সোমনাথ ঝাঁ জানান, খুনের কথা স্বীকার করেছে সে। তবে এখনও খুনে ব্যবহৃত ছুরি বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি। সেটির খোঁজ চলছে।

[আরও পড়ুন: খুল্লামখুল্লা প্রেম! পার্ক স্ট্রিটের রাস্তায় বান্ধবী কিম শর্মাকে চুমু লিয়েন্ডারের, ছবি ভাইরাল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.