রাজা দাস,বালুরঘাট: যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক মানতে চাননি ঠাকুমা। তাই পরিকল্পনা ছিল প্রেমের টানে প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ার। তাতেও বাধা দিয়েছিলেন বৃদ্ধা। আর সেটাই কাল। তার জেরে প্রেমিক এবং বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে ঠাকুমাকে খুন করল নাবালিকা নাতনি। দক্ষিণ দিনাজপুরের অমৃতখণ্ড গ্রামপঞ্চায়েতের পণ্ডিতপুরের ঘটনায় ওই নাবালিকাকে গ্রেপ্তার করা হয়েছে। বালুরঘাট থানার পুলিশের জালে নাবালিকার প্রেমিক ও বন্ধুও।
গত ২৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুরের অমৃতখণ্ড গ্রামপঞ্চায়েতের পণ্ডিতপুরের বাসিন্দা ওই বৃদ্ধা বালুরঘাট হাসপাতালে ভরতি হন। হাসপাতালে ভরতির সময় তাঁর বুকে গভীর ক্ষত ছিল। বেশ কয়েকদিন কেটে গেলেও চিকিৎসায় কোনও উন্নতি হয়নি। তাই তাঁকে মালদহে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়।
[আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু বীরভূমের তরুণীর]
পুলিশ সূত্রে খবর, টানা জেরায় খুনের কথা স্বীকার করে নেয় সে। কী কারণে ঠাকুমাকে খুন করেছে তা জানায় নাবালিকা। সে জানায়, বাবা-মা কর্মসূত্রে থাকতেন অন্যত্র। তাই ঠাকুমার সঙ্গে বসবাস করত। জয়ন্ত বর্মন নামে এক যুবকের প্রেমে পড়েছিল। তা জানতে পারেন ঠাকুমা। সম্পর্ক মানতে রাজি হননি। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল নাবালিকা। পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন ঠাকুমা। সেই আক্রোশেই ঠাকুমাকে খুনের ছক কষে নাবালিকা। পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রেমিক এবং তার বন্ধুর সঙ্গে হাত মেলায় নাবালিকা। খুন করে ঠাকুমাকে। বৃদ্ধাকে খুন করতে একটি ছুরি ব্যবহার করে সে। ডিএসপি সদর সোমনাথ ঝাঁ জানান, খুনের কথা স্বীকার করেছে সে। তবে এখনও খুনে ব্যবহৃত ছুরি বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি। সেটির খোঁজ চলছে।
[আরও পড়ুন: খুল্লামখুল্লা প্রেম! পার্ক স্ট্রিটের রাস্তায় বান্ধবী কিম শর্মাকে চুমু লিয়েন্ডারের, ছবি ভাইরাল]
সর্বশেষ খবর
-
দীর্ঘ বিতর্ক পেরিয়ে অবশেষে গতি হল শিশমহলের! গেস্ট হাউস হচ্ছে একদা কেজরির বাংলো
-
গলায় পিস্তল ঠেকিয়ে ৩০ লাখ টাকার তোলাবাজি! অভিযানে গ্রেপ্তার ভবানীপুরের ‘ত্রাস’ ভিকি
-
বুনো হাতি পিষেছিল দম্পতিকে, ১৪ বছর পরে সেই ‘যমদূত’ই মারল পরিবারের অন্য দু’জনকে
-
‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’, বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর!
-
ছত্তিশগড়ে পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত্যু ৩ শ্রমিকের