রাজা দাস, বালুরঘাট: বালুরঘাটের চার বছরের শিশুকন্যাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মা ও সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মাকে ডেকে সতর্ক করার পাশাপাশি শিশুটির উপর কড়া নজরদারি চালাচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা৷ এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতে উঠেছে প্রতিবাদের ঝড়৷
[ আরও পড়ুন: ‘গদ্দারদের দল থেকে তাড়ানো হবে’, ফেসবুক পোস্টে হুমকি রবীন্দ্রনাথ ঘোষের]
বিহারের বাসিন্দা এক মহিলার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ ওই মহিলার আগের পক্ষের এক কন্যাসন্তানও রয়েছে৷ পেশায় লরিচালক এক ব্যক্তিকে ফের বিয়ে করেন তিনি৷ মাসপাঁচেক আগে বিহার থেকে বালুরঘাটের মল্লিকপুরে এসে বসবাস শুরু করেন ওই দম্পতি। অভিযোগ, মা এবং সৎ বাবা মিলে বছর চারেকের ওই শিশুর উপর নির্মম অত্যাচার করেন৷ প্রতিবেশীরা বাধ্য হয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন৷ ওই সংস্থার প্রতিনিধিরাই মল্লিকপুরে যান৷ ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্নে ভরা৷ কোথাও পুড়ে গিয়েছে আবার কোথাও বা কেটে গিয়েছে৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ ছবিটি নিমেষেই ভাইরাল হয়ে যায়৷ প্রায় সঙ্গে সঙ্গেই ওঠে প্রতিবাদের ঝড়৷
[ আরও পড়ুন: সাইকেলের সঙ্গে মোবাইলের লড়াই, ছোটদের জন্য অন্য ভোট ময়নাগুড়িতে]
প্রতিবেশীরা এরপর বালুরঘাটের চাইল্ড লাইনে ফোন করে অত্যাচারের বিষয়টি জানান৷ চাইল্ড লাইনের তরফে যোগাযোগ করা হয় পতিরাম পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা রাতেই শিশুটিকে উদ্ধার করে৷ বুধবার একরত্তিকে নিজেদের হেফাজতেও নেন তাঁরা৷ তবে খুদের উদ্ধারের সময় তার সৎ বাবাকে দেখা যায়নি৷ মাকে সতর্ক করার পাশাপাশি শিশুর যত্ন নিতে নির্দেশ দিয়েছে চাইল্ড লাইন৷ এই কমিটির সদস্য সুরোজ দাস বলেন, ‘‘অভিযুক্ত মা শিকার করেছেন খুদে খুব দুরন্ত হওয়ায় তাকে তিনি মারধর করেছেন৷ আর অত্যাচার করবেন না এই শর্তে সন্তানকে আপাতত ফিরিয়ে দেওয়া হয়েছে৷’’ তবে শিশুর উপর নজরদারি চালানো হচ্ছে৷ অত্যাচার করা হলে অভিযুক্ত মা-বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে চাইল্ড লাইন৷
সর্বশেষ খবর
-
বৈভবকে জড়িয়ে সমালোচনার জবাব দিলেন সঞ্জু, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের উড়িয়ে সিরিজ ভারতের
-
কালো টাকা সাদা করতে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আড়াইশো কোটির লেনদেন! ধৃত ব্যাঙ্ক ম্যানেজার-সহ ২
-
‘বাংলা বরবাদ হয়ে গিয়েছে, কাশ্মীরের সঙ্গে কমপিটিশন করছে’! কেন বললেন মুখ্যমন্ত্রী?
-
বাজি রেজিনগর, অধীর-শুভঙ্করকে একজোট করে ‘সাইলেন্ট’ ভোটের হিসাব কংগ্রেসের
-
শুরু তারাপীঠ মন্দির সংস্কারের কাজ, বাড়ছে গর্ভগৃহের দরজা ও বেদির উচ্চতা