সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মদ্যপ বাবার হাতে মারধরের ঘটনায় কন্যার পর প্রাণ গেল এক পুত্রসন্তানেরও। ঝাড়খণ্ডের রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি দুই সন্তান এখনও ভরতি হাসপাতালে। সদ্য সন্তানহারা মায়ের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।
গত শুক্রবার রাতে মদ খেয়ে বাড়িতে আসেন পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের বাসিন্দা প্রভাস মাহাতো। স্ত্রী তার প্রতিবাদ করেন। স্বামী-স্ত্রীর তুমুল ঝামেলা হয়। ওই ঝামেলায় স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এরপরই মদ্যপ বাবার ক্ষোভ আছড়ে পড়ে তার ছেলে-মেয়ের উপর। চার সন্তানকে ওই গুণধর বাবা লাঠিপেটা করে বলে অভিযোগ। এমনকি মাটিতে ফেলেও আছাড় মারে। ওই রাতেই এলাকার মানুষজন-সহ পুলিশ ওই চার সন্তানকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করে।
[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছিল বধূ,পরে উদ্ধার মৃতদেহ, তীব্র চাঞ্চল্য চাকদহে]
সাত বছরের বালিকা মধুমিতা মাহাতোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন সন্তানের শারীরিক অবস্থা অত্যান্ত আশঙ্কাজনক ছিল। তাদের রাঁচির হাসপাতালে ভরতি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক খুদের মৃত্যু হয়। মৃত শিশুর নাম জয়দেব মাহাতো (৩)। বাকি দুই সন্তান এখও চিকিৎসাধীন।

সন্তানদের উপর বাবার এই নৃশংস অত্যাচারে অবাক হয়ে গিয়েছেন পুলিশকর্মীরাও। তবে স্বামী-স্ত্রীর এই ঝামেলার মধ্যে শুধু মদ্যপান নিয়ে ঝামেলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে টামনা থানার পুলিশ। এই ঘটনার পর থেকে এখনও পলাতক বাবা প্রভাস মাহাতো। খোঁজ নেই সন্তানহারা মায়েরও।
[আরও পড়ুন: ঝালদা পুরসভার ৫ কাউন্সিলর কলকাতায়! জোর করে দলবদল? কাঠগড়ায় তৃণমূল]
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?