Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Debangshu Bhattacharya

তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু

'বদমাইশদের' কারও দায়িত্ব তিনি নেবেন না বলে তাঁদের পুরোপুরি ঝেড়ে ফেলার দাবি দলের কাছেই তুলেছেন দেবাংশু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৬:১৮

options
link
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু zoom
ফাইল ছবি।

গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা। জেলাস্তর থেকে কলকাতার নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও মানুষের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। শওকত মোল্লার মতো প্রাক্তন বিধায়ক আবার বোমা বিস্ফোরণের অভিযোগে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন। এবার তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে কারও নাম না করে লিখেছেন, ‘কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়।’

গ্রেপ্তার হওয়া স্বরূপ বিশ্বাস, শওকত মোল্লা, সুজয় হাজরার মতো তৃণমূলের নেতা, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলরদের চোর ডাকাত তোলাবাজ বলে নিশানা করলেন দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। এঁদের মতো ‘বদমাইশদের’ কারও দায়িত্ব তিনি নেবেন না বলে তাঁদের পুরোপুরি ঝেড়ে ফেলার দাবি দলের কাছেই তুলেছেন দেবাংশু। কারও নাম না করলেও শনিবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়। একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির জন্য এই সমস্ত নেতারাই দায়ি বলেও সুর চড়িছেন দেবাংশু। তিনি লিখেছেন, ‘জেলায় জেলায় ভরাডুবির হোতা এঁরাই! আমরা যারা সৎ ভাবে রাজনীতি করেছি, গায় কালির দাগ লাগতে দিইনি, এসব কিছু বদমাইশের দায় দায়িত্ব পরাজয়ের পরেও কাঁধে নিতে যাব কেন? অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক।’ রাজনৈতিক মহলের একাংশের দাবি, দেবাংশু এসব লিখে প্রকারান্তরে বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে চাইছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.