শাহাজাদ হোসেন, ফরাক্কা: ভরতি নিয়ে আলোচনার মাঝেই ছন্দপতন। স্কুলের ভিতর প্রধান শিক্ষকের উপর চড়াও হলেন অভিভাবকরা। পাথরের আঘাতে মাথা ফাটল প্রধান শিক্ষক বদরুল ইসলামের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সুতি থানার আমুহা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আমুহা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভরতি সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল প্রধান শিক্ষকের ঘরে। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদরুল ইসলাম ও অভিভাবকরা। অভিযোগ, আলোচনা চলাকালীন আচমকা অভিভাবকরা উওেজিত হয়ে ওঠেন। চড়াও হন প্রধান শিক্ষকের উপর। তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। মাথায় আঘাত করা হয় পাথর দিয়ে। শুরু হয় রক্তপাত। ঘটনায় শোরগোল শুরু হয় স্কুলে। ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
[আরও পড়ুন: সিপিএমের প্রার্থী নেই খোদ সুশান্ত ঘোষের বুথেই! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল]
এপ্রসঙ্গে প্রধান শিক্ষক বদরুল ইসলাম বলেন , “পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। ঝোলায় করে নিয়ে আসা হয়েছিল পাথর। সেই পাথরের আঘাতেই মাথা ফাটানো হয়েছে।” এই ঘটনায় হতভম্ভ আমুহা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। ঘটনার পর পলাতক অভিভাবকেরা। এবিষয়ে প্রধান শিক্ষক সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
[আরও পড়ুন: ‘রাজ্যের বিড়ম্বনা বাড়ানোর চেষ্টা’, নিবার্চন কমিশনার নিয়োগে জটিলতা নিয়ে রাজ্যপালকে তোপ সৌগতর]
সর্বশেষ খবর
-
‘আমার শান্তি-আরাম সব নষ্ট করে দিয়েছে’, বিশ্বকাপের খ্যাতি থেকে এখন মুক্তি চাইছেন ভোজিনহা
-
সীমান্তে সংঘাতের মাত্রা কমতেই কাছাকাছি ভারত-চিন, জয়শংকরের মন্তব্যে দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!
-
মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর হাই কোর্টের! কোলাঘাটের ভাড়াবাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যে হানা দেয় মমতার পুলিশ
-
জীতু গোপনাঙ্গ স্পর্শ করতেই কেন চিৎকার-ভাঙচুর? লাফটারসেন বললেন, ‘ছেলেবেলায় বারবার যৌন হেনস্তা শিকার হয়েছি’
-
জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তারি খারিজ, সম্ভল হিংসায় সুপ্রিম কোর্টে জরিমানা উত্তরপ্রদেশের