Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
Howrah

দেখা করার নামে প্রেমিকাকে অপহরণ ও খুনের চেষ্টা! প্রবল শোরগোল হাওড়ায়

ঠিক কী অভিযোগ তরুণীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৪, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৪, ১২:০২

options
link
দেখা করার নামে প্রেমিকাকে অপহরণ ও খুনের চেষ্টা! প্রবল শোরগোল হাওড়ায় zoom
ফাইল ছবি
Advertisement

অরিজিৎ গুপ্ত, হাওড়া: দেখা করতে ডেকে প্রেমিকাকে অপরহণের চেষ্টা। বাধা পেয়ে ছুরি দিয়ে আঘাত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাওড়ার ডোমজুড়ে। যদিও এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

জানা গিয়েছে, আক্রান্ত তরুণী ডোমজুড়ের বাসিন্দা। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। রেস্তরাঁয় খাওয়াদাওয়া করেন তাঁরা। অভিযোগ, সারাদিন একসঙ্গে থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রেমিক ওই তরুণীকে অচৈতন্য করে ফেলেন। এর পর একটি গাড়িতে তুলে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কোনওভাবে ওই তরুণীর জ্ঞান ফেরে। আর্তনাদ শুরু করেন তিনি। এর পর গাড়ি থেকে নেমে পড়েন। কোনওরকমে একটি টোটোতে উঠে প্রাণ বাঁচান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বারাণসীতে প্রিয়াঙ্কা দাঁড়ালে মোদিকে ২-৩ লক্ষ ভোটে হারাতেন’, বিস্ফোরক দাবি রাহুলের] 

এর পর ওই তরুণীকে নিয়ে হাসপাতালে নিয়ে যান টোটো চালক। সেখানেই গোটা ঘটনার কথা জানান তরুণী। পুলিশ সূত্রে খবর, এবিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে থানা সূত্রে খবর, ওই তরুণী নিজেও নিয়মিত নেশা করতেন। এরকম চক্রের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। ফলত সেদিন ঠিক কী ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা।

[আরও পড়ুন: মাথায় চড়বেন না, বিজেপির সর্বভারতীয় স্তরে এমন সভাপতি খুঁজছে RSS!] 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.