সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: বিল পাশের পরও এতটুকুও পালটায়নি পরিস্থিতি। একের পর এক গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে রাজ্যে। শুক্রবার গভীর রাতে হুগলি স্টেশন সংলগ্ন এলাকায় এক ভবঘুরেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তি ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, খুনের পর প্রমাণ লোপাটের জন্য ওই ব্যক্তিকে পুড়িয়ে দেয় অভিযুক্তরা।ইতিমধ্যেই বর্ধমান থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর, লক্ষ্মী কর্মকার নামে ওই ভবঘুরে হুগলি স্টেশন সংলগ্ন এলাকাতেই থাকেন। শুক্রবার গভীর রাতে সঞ্জয় রাজবংশী নামে এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন লক্ষ্ণী। অভিযোগ, সেই সময় লক্ষ্মীকে লক্ষ্য করে ইট ছোড়ে সঞ্জয়। বিষয়টি নজরে পড়তেই জিআরপি ছুটে এলেই পালিয়ে যায় অভিযুক্ত। এর কিছুক্ষণ পর ফের ঘটনাস্থলে ফিরে যায় সঞ্জয় ও তাঁর দলবল। হুগলি স্টেশনের যে পরিত্যক্ত এলাকায় লক্ষ্মী থাকতেন সেখান থেকে তাঁকে টেনে বের করে অভিযুক্তরা। অভিযোগ, মারতে মারতে তাঁকে স্টেশন রোডে নিয়ে যায় সঞ্জয়। মাথা থেতলে লক্ষ্মীকে খুন করে অভিযুক্তরা। এরপর প্রমাণ লোপাটের জন্য লক্ষ্মীর দেহে আগুন ধরিয়ে দেয় সঞ্জয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে দাউদাউ করে জ্বলছে সঞ্জয়। মৃতের দাদার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তের মা ও ভাইকে।
জানা গিয়েছে, পুজোর সময় লক্ষ্মীর থেকে টাকা কেড়ে নিয়েছিল সঞ্জয়। সেই নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। অভিযোগ, এরপর থেকেই একাধিকবার লক্ষ্মীকে খুনের হুমকি দিয়েছিল অভিযুক্ত। মৃতের দাদার অভিযোগ, এদিন একা পেয়েই লক্ষ্মীর উপর হামলা করে অভিযুক্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, পালানোর সময় বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড তা জানার চেষ্টা চলছে। ঘটনার পিছনে অন্য কারও মদত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
[আরও পড়ুন: উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির, করিমপুরে গেরুয়া শিবিরের বাজি জয়প্রকাশ]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?