ধীমান রায়, কাটোয়া: ছোট থেকেই গাছে চড়ার নেশা। সেই নেশাই, রূপ নেয় পেশার৷ চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হয়েছে। বয়সের গণ্ডি ছুঁয়েছে ষাটের ঘর৷ রোজকার রুটিনের বদল হয়েছে৷ কিন্তু গাছে চড়ায় কোনও খামতি নেই৷ জীবনের শেষ মুহূর্তেও গাছই সঙ্গী তাঁর৷ গাছে চড়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কাটোয়ার সুদপুরের বাসিন্দা গোপাল পণ্ডিতের৷
‘গেছুরে’ গোপাল নামে এক ডাকে গোটা সুদপুরে পরিচিতি ছিল তাঁর৷ কাটোয়া বাসস্ট্যান্ডে বসে ডাব বিক্রি করতেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি গাছে উঠে ডাব পাড়তেন। আবার ডাব গাছের পরিচর্যায় স্প্রে করার কাজও করতেন তিনি। এভাবেই সংসার চালাতেন গোপালবাবু৷ স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি, নাতনি নিয়ে সুখের সংসার ছিল তাঁর৷
[নিপার আতঙ্কে বিধায়কের বিয়ে ল্যাংড়া-ফজলিহীন]
আর পাঁচটা দিনের মতো বুধবার সকালে এলাকারই প্রায় পঞ্চাশ ফুট লম্বা একটি গাছে ওঠেন গোপাল পণ্ডিত৷ সেই একই ভঙ্গিতে প্রথমে নিচে দাঁড়িয়ে প্রণাম করেই গাছে উঠে পড়েন তিনি৷ প্রতিবেশী পরেশনাথ ভট্টাচার্য্য বলেন, ‘‘অনেকক্ষন গোপালদাকে নামতে না দেখে সন্দেহ হয়। তাই দেখে ওকে ডাকতে থাকি। কিন্তু সাড়া দেননি। তখন ভাল করে দেখে বোঝা গেল গাছের ওপরে ডাব গাছের পাতায় মাথা গুঁজে আটকে রয়েছে গোপালদা। এরপরেই লোকজন ডাকি।”
[ভিনরাজ্যে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ , চাঞ্চল্য টিটাগড়ে]
খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এক দমকলকর্মী বলেন,‘‘গাছটির উচ্চতা প্রায় ৫০ ফুট। আমাদের কাছে অত লম্বা মই ছিল না। তাই নামাতে পারিনি।” এরপর গোপালবাবুর শ্যালক গাছে ওঠেন। দড়ি দিয়ে বেঁধে তার জামাইবাবুকে নামান। তবে নামানোর আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গেছুরের মৃত্যুর খবর রটে যায় গোটা গ্রামে। মৃত্যু সংবাদ পৌঁছয় স্ত্রীর কানেও। গেছুরের মৃত্যুতে কেঁদে উঠছে গোটা এলাকা।
ছবি: জয়ন্ত দাস
সর্বশেষ খবর
-
রাজের স্মৃতিচারণায় অঝোরে কান্না, স্বামীর মৃত্যুশোক সামলাতে কী করছিলেন মন্দিরা?
-
ক্যারাটে-কুংফু শেখানোর নামে হস্টেলে নাবালিকার যৌন নিগ্রহ! গ্রেপ্তার মার্শাল আর্ট শিক্ষক
-
পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে?
-
‘ঘুরে দাঁড়ানো সহজ ছিল না’, প্যারিসের হতাশা ভুলে ইতিহাস গড়ে উইম্বলডনের রাজা সিনার
-
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ‘গ্যাংওয়ার’, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী