অনুষ্ঠানে বক্স বাজানো, নাচানাচিকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি। বচসার সূত্রপাত সোমবার রাত থেকে। সেই অশান্তির রেশ গড়াল বৃহস্পতিবারও। দফায় দফায় অশান্তি। বেধড়ক মারে প্রাণ গেল এক যুবকের। উলুবেড়িয়ার (Uluberia) সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়া এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, সোমবার ওই এলাকায় একটি অর্কেস্ট্রা অনুষ্ঠানের আয়োজন করেছিল এলাকারই কয়েকজন যুবক। বক্স বাজিয়ে তুমুল নাচানাচিও চলে। অভিযোগ, তীব্র আওয়াজে কান পাতা দায় হয়ে গিয়েছিল পাড়ায়। উদ্যোক্তাদের কাছে আপত্তি জানায় স্থানীয়রা। তাঁদের মধ্যেই ছিলেন বছর আটত্রিশের ফারুক শেখ। অভিযোগ, গান বন্ধ করার কথা বলতেই এলাকাবাসীদের উপর চড়াও হয় অনুষ্ঠানের উদ্যোক্তা যুবকদের দল। এরপরেই দু’পক্ষের গন্ডগোল বাধে। শুরু হয় হাতাহাতি। পুলিশি হস্তক্ষেপে সেদিনের মতো অশান্তিতে বিরতি হলেও বৃহস্পতিবার ফের মাথাচাড়া দেয় বচসা।
আরও পড়ুন:
অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক শেখ যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁর উদ্দেশে গালিগালাজ করতে থাকে এলাকার বেশ কয়েকজন যুবক। এরপরই নতুন করে গন্ডগোলের সূত্রপাত। ফারুককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উলুবেড়িয়া (Uluberia) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। অসুস্থ যুবককে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাঁচলা থানার পুলিশ। ঘটনায় পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, ইতিমধ্যে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযুক্তদের পাকড়াও করার চেষ্টা চলছে। গোটা ঘটনায় শোকাহত ফারুকের পরিবার।
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর