সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: আবারও ফেসবুক লাইভ করে আত্মহত্যা যুবকের৷ লাইভ চলাকালীন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অরিন্দম চক্রবর্তী নামে বছর চল্লিশের ওই ব্যক্তি৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷
জলপাইগুড়ির নতুন পাড়ার প্রভাত মোড়ের বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর বাবা-মা আগেই মারা গিয়েছেন৷ তিন ভাইয়ের সংসার ছেড়ে শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন অরিন্দম৷ বছরখানেক ধরে জ্যোতিষ কুমার সিংহের বাড়িতেই ভাড়া থাকতেন তিনি৷ রবিবার বেলা গড়িয়ে গেলেও, দরজা না খোলায় অবাক হয়ে যান বাড়িমালিক৷ অরিন্দমকে ডাকাডাকি শুরু করেন তিনি৷ তাতেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়৷ ঘরের ভিতর অরিন্দমের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷ এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ওই ঘর থেকে একটি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশসূত্রে খবর, ফেসবুক লাইভ করতে করতেই গলায় দড়ির ফাঁস লাগান অরিন্দম৷
[ডাকাতির বখরা নিয়ে বিবাদ, চুঁচুড়ায় মদের আসরে জোড়া খুন]
দেহ উদ্ধারের পর বাড়ির মালিক জ্যোতিষ কুমার সিংহকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ বাড়ির মালিক জানান, কয়েকমাস আগেই ব্লাড ক্যানসার ধরা পড়েছিল অরিন্দমের৷ চিকিৎসা করাতে গত সপ্তাহে মুম্বইতেও গিয়েছিলেন তিনি৷ তারপর থেকেই অবসাদে ভুগছিলেন অরিন্দম৷ সেই অবসাদেই অরিন্দম আত্মঘাতী হয়েছেন বলে অনুমান বাড়ির মালিকের৷
খবর দেওয়া হয় অরিন্দমের বাড়িতেও৷ নিহতের ভাইদের দাবি, অরিন্দমের অসুস্থতার কথা জানতেন না তাঁরা৷ এমনকী তাঁদের দাবি, ভাড়া বাড়িতে থাকার কথা ভাইদের কখনওই জানাননি তিনি৷ দমদম ক্যান্টনমেন্টে ফ্ল্যাট কিনেছেন বলেই জানিয়েছিলেন অরিন্দম৷ তবে সেই ফ্ল্যাটে অরিন্দম কাউকে কোনওদিন নিয়ে আসতে রাজি হননি৷
[একাধিক থানার মেল হ্যাক করে তথ্য পাচার, বাদুড়িয়ায় গ্রেপ্তার এক যুবক]
কোথায় থাকতেন সে কথা কেন আপনজনদের কাছে গোপন করেছিলেন অরিন্দম, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷ অরিন্দমের ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখেই প্রেমে প্রত্যাখ্যানের সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের৷
সর্বশেষ খবর
-
মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার
-
হিট লিস্টে ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁ-সহ ১৩ জন! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ইরানের
-
৩০ দিন হেফাজতে থাকলেই অপসারণ! ‘দাগি’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলে সায় নেই যৌথ সংসদীয় কমিটির
-
গণহেনস্তার উৎসমুখ, সামাজিক বিকৃতির অন্ধকার
-
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের