Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Chennai Metro

মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের

মেট্রো পথে গান শোনার জন্য হেডফোন ব্যবহার না করলে সাবধান!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৫:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৫:৫৪

options
link
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের zoom
মেট্রোয় যাতায়াতের সময় জোরে গান শুনলেই জরিমানা। ছবি: সংগৃহীত

মেট্রো চড়ে কোথাও যাচ্ছেন। আপনার থেকে কিছুটা দূরত্বে কেউ বসে জোর জোর গান শুনছেন। এমন ‘দুবিষহ’ অভিজ্ঞতার সাক্ষী বেশিরভাগ মেট্রো যাত্রী। যাঁরা মেট্রো পথে গান শোনার জন্য হেডফোন ব্যবহার করেন না, তাঁদের সাবধান হওয়া প্রয়োজন। নইলে পকেট থেকে খসতে পারে মোটা অঙ্কের জরিমানা।

চেন্নাই মেট্রো (Chennai Metro) রেল লিমিটেডের তরফে এই ধরনের যাত্রীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, মেট্রো পথে মোবাইলে জোরে জোরে গান শুনবেন না। কিংবা মোবাইলে জোর গলায় কথা বলবেন না। পরিবর্তে হেডফোন ব্যবহার করুন। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারায় সংস্কার করা হয়। তাতেই বলা হয়েছে, মেট্রোর ভিতরে এমন কাজ যদি কেউ করেন যাতে কোনও যাত্রী বিরক্ত হন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। আগে ৫০০ টাকা জরিমানা দিতে হত। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০০ টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মাসে চেন্নাই মেট্রো রেল লিমিটেডের তরফে যাত্রীস্বার্থ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। যাত্রীদের উদ্দেশে বলা হয়:

  • তাড়াহুড়ো করে মেট্রোয় উঠবেন না।
  • যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে দিন।
  • মেট্রোর দরজার সামনে ভিড় করবেন না।
  • প্ল্যাটফর্মে অপেক্ষা করার সময় হলুদ লাইন পার করবেন না।
  • এসকেলেটর ব্যবহারের সময় সতর্ক হোন। নইলে বিপদ হতে পারে।
  • মেট্রোয় বসে গান শোনা কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে হেডফোন ব্যবহার করুন।

চেন্নাই মেট্রো কর্তৃপক্ষের নির্দেশিকায় স্বাভাবিকভাবেই হাঁফ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। কলকাতা মেট্রোয় কবে এই ব্যবস্থা চালু হবে, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। যদিও কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.