Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Crocodile

গ্রামের পুকুরে ৩০০ কেজির পূর্ণবয়স্ক কুমির! দেখতে ভিড় স্থানীয়দের

কুমিরটিকে উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১৮:০৪

options
link
গ্রামের পুকুরে ৩০০ কেজির পূর্ণবয়স্ক কুমির! দেখতে ভিড় স্থানীয়দের zoom
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: গ্রামের পুকুরে ৩০০ কেজির পূর্ণবয়স্ক কুমির! উদ্ধার করলেন দক্ষিণ ২৪ পরগনার রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। কুমিরটিকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কেউ কেউ ক্যামেরাবন্দি করেছেন প্রাণীটিকে।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip) থানার অন্তর্গত বন শ্যামনগর এলাকার একটি পুকুরে একটি বিশাল কুমির দেখতে পান স্থানীয়রা। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়ে সবর্ত্র। এলাকার বাসিন্দারা জড়ো হন পুকুরের পাড়ে। সকলেই চেষ্টা করেন বিশালাকার কুমিরটিকে ক্যামেরাবন্দি করতে। এদিকে খবর দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: কলেজের মধ্যেই ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার হাসপাতালেরই টেকনিশিয়ান]

বেশ কিছুক্ষণের চেষ্টায় দক্ষতার সঙ্গে ১৫ ফুট দীর্ঘ আনুমানিক ৩০০ কেজি ওজনের পূর্ণবয়স্ক নোনা জলের কুমিরটিকে উদ্ধার করেন বনকর্মীরা| সুন্দরবনের গভীর অরন্যের মাঝে নিরাপদ স্থানে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছ দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের বিভাগীয় বনাধিকারীক মিলনকান্তি মণ্ডলের তরফে।

[আরও পড়ুন: ফাঁকা চেম্বারে যুবতীকে জড়িয়ে ধরে চুমু! শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক TMC নেতা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.