শাহাজাদ হোসেন, ফরাক্কা: ওড়িশায় কাজে যাওয়াই কাল। বিষধর সাপের ছোবলে প্রাণ গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আজিজুর রহমান। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের গাজিনগর-মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নতুন মালঞ্চ সাইফুন কলোনিতে। বেশ কিছুদিন আগে সামশেরগঞ্জের সাইফুন কলোনি থেকে রাজমিস্ত্রির কাজের জন্য ওড়িশায় যান আজিজুর। অন্যান্যদিনের মতোই বুধবার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আজিজুর। জানা গিয়েছে, সেই সময়ই সাপ ছোবল দেয়। সহকর্মীরা টের পেয়ে তড়িঘড়ি তাঁকে কটক হাসপাতালে নিয়ে যান। তবে পথেই মৃত্যু হয় আজিজুরের।
[আরও পড়ুন: ঝালদা পুরসভায় কংগ্রেসের ধাক্কা, উপপুরপ্রধানের পদ থেকে ইস্তফা পূর্ণিমা কান্দুর]
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওড়িশা থেকে দেহ রওনা দিয়েছে মুর্শিদাবাদের উদ্দেশে। আগামিকাল গ্রামে এসে পৌঁছবে দেহ। এদিকে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গ্রামে। উপার্জনকারী সদস্যের প্রাণ কেড়েছে সাপ। ভবিষ্যৎ কী? কীভাবে চলবে সংসার, তা নিয়ে দুশ্চিন্তায় মৃতের প্রতিবেশীরাও।
[আরও পড়ুন: সরকারি প্রকল্পে ৭০ লক্ষের দুর্নীতি! প্রাক্তন TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দায়ের FIR]
সর্বশেষ খবর
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.