অর্ণব দাস, বারাকপুর: ফের শুটআউট ভাটপাড়ায় (Bhatpara)। এবার নাবালককে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল অর্জুন সিংয়ের (Arjun Singh) গড়। মৃতের পরিবার ও পরিজনদের অভিযোগ, অভিযুক্তদের নাম জানানো সত্ত্বেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। রাজনৈতিক কারণে এই খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রাজা চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ভাটপাড়া থানা সংলগ্ন সেন্ট্রাল স্কুলের কাছে ছিল সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় বাইকে করে এসে দুই যুবক রাজার পথ আটকায়। একজন চেপে ধরে ওই নাবালকের হাত। অপরজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রাজার মাথায় গুলি করে। এরপরই বাইকে এলাকা ছাড়ে তারা। এদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রাজা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে রাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
[আরও পড়ুন : বিজেপির সঙ্গে আঁতাঁত অধীরের! মুর্শিদাবাদে ভোটের মুখে বিস্ফোরক জোটসঙ্গী আব্বাস]
অভিযুক্তদের বিরুদ্ধে রাতেই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে পুলিশকে তা জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। উলটে মৃতের পরিবার ও যে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গিয়েছিল, তাঁদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
[আরও পড়ুন: বিজেপির সঙ্গে আঁতাঁত অধীরের! মুর্শিদাবাদে ভোটের মুখে বিস্ফোরক জোটসঙ্গী আব্বাস]
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র