দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। এবার বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল জেঠুর বিরুদ্ধে। নক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় কিছুক্ষণ বাড়িতে একা ছিল কুলতলির ওই নাবালিকা। তার মা দোকানে গিয়েছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। মেয়েটিকে একা দেখতে পেয়ে তাকে ডাকে অভিযুক্ত। সম্পর্কে জেঠু হওযায় স্বাভাবিকভাবেই নাবালিকা তাঁর কাছে চলে যায়। অভিযোগ, তখনই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত।
[আরও পড়ুন: পূরণ হয় মনস্কামনা! ৬ দশক ধরে প্রতিমার খরচ বহন করছেন মানতকারীরাই]
নাবালিকা আর্তনাদ করতেই ছুটে যান নাবালিকার মা ও প্রতিবেশীরা। তখনই দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত। সোমবারই এ বিষয়ে কুলতলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[আরও পড়ুন: দশভুজার আরাধনায় মেয়েরাই, শান্তির বার্তা দিতে রানাঘাটে মণ্ডপসজ্জায় ১৫ নারী]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন