জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ তৃণমূল নেতার বিরুদ্ধে। জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ নির্যাতিতার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদায়।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা ওই নাবালিকা। তার বাবা-মা একসঙ্গে একটি চায়ের দোকান চালান। গত বুধবার দুপুরে তাঁরা দোকানে ছিলেন। ফলে বাড়িতে একা ছিল নাবালিকা। সেই সুযোগকেই কাজে লাগায় ‘গুণধর’ বৃদ্ধ। তার নাম বিমল ঘোষ। সে এলাকার তৃণমূলের বুথ সভাপতি বলে খবর। অভিযোগ, সে শিশুকন্যাটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে য়ায়। সেখানেই তাকে ধর্ষণ করা হল বলে অভিযোগ। এমনকী কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু বলেনি খুদে। তবে তার আচরণে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।
এক পর্যায়ে বাবা-মায়ের কাছে কেঁদে ফেলে খুদে। গোটা বিষয়টা জানায় সে। এরপর শনিবার রাতে নির্যাতিতার পরিবার বাগদা থানায় অভিযোগ দায়ের করে। গভীর রাতে অভিযুক্ত পুলিশ গ্রেপ্তার করে। তার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছন স্থানীয়রা।
সর্বশেষ খবর
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ