দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের লালসার শিকার নাবালিকা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪। নির্যাতিতাকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পগরগনার ভাঙড়ের কাশীপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা। সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী। সেই কারণে নাবালিকার পরিবারের সদস্যরা তাকে পরিচারিকার কাজের জন্য ভাঙড়েরই চালতাবেড়িয়ায় পাঠায়। অভিযোগ, সেখানে বছর একান্নোর এক প্রৌঢ় ধর্ষণ করে নাবালিকাকে। পরবর্তীতে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় নাবালিকাকে। শুধু নয়, ওই প্রৌঢ়ের পাশাপাশি তার প্রতিবেশী দুই যুবক-সহ আরও ৩ জন ধর্ষণ (Rape) করে নাবালিকাকে।
[আরও পড়ুন: প্রেমের ডাকে সাড়া না দেওয়ায় খুনের চেষ্টা, বান্ধবীর মৃত্যু হয়েছে ভেবে থানায় আত্মসমর্পণ যুবকের!]
এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। এরপরই বাড়িতে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা। গতকাল অর্থাৎ শনিবার ওই নাবালিকার মা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
উল্লেখ্য, ক্রমাগত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশ্যে আসছে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা। পুলিশি পদক্ষেপে বহু মামলায় অভিযুক্তরা শাস্তি পেয়েছে। কিছু ঘটনা এখনও বিচারাধীন। এ বিষয়ে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসনও। তা সত্ত্বেও ফের একই ঘটনা। ফলে প্রশ্ন উঠছে, রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে।
[আরও পড়ুন: ঝালদায় নিহত তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচন আগে ছুটিতে পাঠানো হল ‘বিতর্কিত’ আইসিকে]
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির