অরিজিৎ গুপ্ত, হাওড়া: অতি দ্রুতগতিতে টোটো চালানো নিয়ে চালক এবং স্থানীয় চা দোকান মালিকের মতবিরোধ। দু’জনের মতবিরোধ গড়ায় হাতাহাতিতে। চা দোকান মালিকের উপর চড়াও হয় টোটোচালক ও তার দলবল। চায়ের দোকান মালিককে বাঁচাতে গিয়ে গুরুতর আঘাত পান এক পুরোহিত। হাসপাতালে নিয়ে গেলে শেষমেশ মৃত্যু হয় তাঁর। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার বি গার্ডেন থানার ভাড়পাড়া এলাকায় শোরগোল।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। স্থানীয়দের দাবি, রাতে চায়ের দোকানের মালিক সানি যাদবের দোকানের সামনে দিয়ে জোরে টোটো চালিয়ে যায় চালক মিলন থাপা। তা নিয়ে দু’জনের বচসা বাঁধে। সানিকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেয় মিলন। শনিবার সকালে সানি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে একা পায় মিলন থাপা ও তার দলবল।
[আরও পড়ুন: মিড ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন]
অভিযোগ, সানিকে মাঝরাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মিলন ও তার দলবল। সানিকে বাঁচাতে ছুটে আসেন স্থানীয় মন্দিরের পুরোহিত অবোধকিশোর ওঝা। তাঁকেও দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বলেই অভিযোগ। মারধরের জেরে রাস্তায় পড়ে যান ওই মহিলা। মাথায় গুরুতর চোট পান।
ওই পুরোহিতকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করেন। প্রথমে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। ওই ব্যক্তিরা চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বি গার্ডেন থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে এলাকাছাড়া অভিযুক্তরা। তাদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
[আরও পড়ুন: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যুবককে চড় ‘তৃণমূল কর্মী’র, ক্ষমা চাইলেন মন্ত্রী রথীন ঘোষ]
সর্বশেষ খবর
-
মিছিলের জন্য পতাকা নেই! বিধানভবন থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ‘চুরি’ কংগ্রেসকর্মীরই
-
অসম লড়াই! চিতাবাঘের মুখ থেকে নাতি-পোষ্যের প্রাণ বাঁচিয়ে সাহসের নজির বৃদ্ধার
-
কাজ চলাকালীন ভেঙে পড়ল বিশাল চাঁই! বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৭
-
১৫ ধরে একটি কমিটির ‘দখলে’ই তারাপীঠ! সরকার বদলাতেই মন্দিরে বড় ‘পরিবর্তন’
-
হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচারে সাইবার জালিয়াতির আশঙ্কা! কেন্দ্রকে কী জবাব মেটার?