Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
A professor arrested for allegedly raped in Serampore

সপ্তাহখানেক ধরে কিশোরীকে ‘যৌন নির্যাতন’, গ্রেপ্তার অধ্যাপক

শ্রীরামপুর মহিলা থানার পুলিশ ওই অধ্যাপককে গ্রেপ্তার করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২২, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২২, ১৮:১৬

options
link
সপ্তাহখানেক ধরে কিশোরীকে ‘যৌন নির্যাতন’, গ্রেপ্তার অধ্যাপক zoom
ছবি: প্রতীকী।

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ১৭ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ। শ্রীরামপুর মহিলা থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার শ্রীরামপুরের অধ্যাপক। ধৃত ওই অধ্যাপক প্রতাপ দিগরকে বৃহস্পতিবার  শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।

ধৃত অধ্যাপক শ্রীরামপুর কলেজ ইতিহাস পড়ান। নির্যাতিতা কিশোরীর বাবা অধ্যাপকের বন্ধু। ওই কিশোরীর এক দিদিও আছেন। দিদি কাকার পরিবারে থাকলেও কিশোরী তার বাবার সঙ্গে থাকত। কিশোরীর মা পরিবারের সঙ্গে থাকেন না। সম্প্রতি কাজের খাতিরে কিশোরীর বাবাকে মুম্বই চলে যেতে হয়। তাই ছোট মেয়েকে অধ্যাপক বন্ধুর কাছে রেখে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

অভিযোগ, ওই কিশোরীর অসহায়তার সুযোগ নিয়ে তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন অধ্যাপক। কিশোরীর অভিযোগ, বাবা না থাকার সুযোগে একা পেয়ে প্রায় এক সপ্তাহ ধরে ওই অধ্যাপক তার উপর যৌন নির্যাতন চালায়।

নির্যাতিতা তার দিদিকে নিয়ে এদিন উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে যায়। তাকে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ জানাতে বলা হয়। এরপরই কিশোরীর দিদি অধ্যাপকের বিরুদ্ধে শ্রীরামপুর মহিলা থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার অধ্যাপককে শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করে। যদিও ওই অধ্যাপক সমস্ত অভিযোগ অস্বীকার করে। দাবি করে, তার পরিবারের সঙ্গে ওই কিশোরী থাকত। কিন্তু হঠাৎ করে কেন এই অভিযোগ করছে তা তার জানা নেই। এদিকে, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই কিশোরী। 

[আরও পড়ুন: বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.