Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Physically harassed

নাবালিকাকে ‘ধর্ষণ’, ধামাচাপা দিতে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার পিসেমশাই

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ১৭:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ১৭:৪৩

options
link
নাবালিকাকে ‘ধর্ষণ’, ধামাচাপা দিতে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার পিসেমশাই zoom
ছবি: প্রতীকী

অর্ণব দাস, বারাসত: বছর তেরোর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। তার পিসেমশাইকে গ্রেপ্তার করল পুলিশ। অশোকনগর থানার বালিয়াডাঙা এলাকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধৃতের নাম আব্দুর রহমান(৪৫)। বুধবার তাকে বারাসত আদালতে পেশ করা হয়।

ধৃত আব্দুর রহমান সম্পর্কে নির্যাতিতার পিসেমশাই। সে নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডাকত। অভিযোগ, এইভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। যাতে জানাজানি না হয় তাই নাবালিকাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন এভাবে চলার পর শেষে নাবালিকা পরিবারকে জানায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই, তাঁকেও অভিযুক্ত করতেন’, বিদ্যুৎ মামলায় ‘ক্ষুব্ধ’ হাই কোর্ট]

মঙ্গলবার রাতে নির্যাতিতার বাবা অশোকনগর থানায় আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। গোপন জবানবন্দি নেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে তুমুল অশান্তি, ভাঙছে সংসার! জল্পনার মাঝেই অভিষেকের নতুন পোস্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.