বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ছ’মাস ধরে ভাইঝিকে ধর্ষণের অভিযোগ উঠল তার জেঠুর বিরুদ্ধে৷ ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পরই ঘটনাটি জানাজানি হয়৷ অভিযোগ, প্রাণনাশের হুমকি দিয়েই ধর্ষণ করা হয়েছে দশম শ্রেণির ছাত্রীকে৷ নদিয়ার স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গাদিগাছা এলাকার এই ঘটনায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে জানাজানি হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত।
[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং]
নির্যাতিতা ওই নাবালিকার মা পরিচারিকার কাজ করেন৷ তাই তাঁকে প্রতিদিন খুব ভোরে বাড়ি থেকে বেরোতে হয়৷ নির্যাতিতার এক দিদিও আছেন। তিনি স্বামী পরিত্যক্ত হওয়ায় বাপের বাড়িতেই থাকেন। মা বেরিয়ে যাওয়ার পর দিদির সঙ্গে বাড়িতেই থাকত ওই কিশোরী৷ পুলিশকে নির্যাতিতা ওই নাবালিকার মা জানিয়েছেন,‘‘গত ছ’মাস যাবৎ আমার ভাসুর কানাই দেবনাথ ছোট মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। বৃহস্পতিবার সকালে মেয়ের হাঁটা চলায় অস্বাভাবিকতা লক্ষ্য করি। তখন মেয়েকে জিজ্ঞাসাবাদ করি৷ আচমকাই সে কেঁদে ফেলে। জেঠুর কুকীর্তির কথা আমাকে জানায়। বর্তমানে আমার মেয়ে অন্তঃসত্ত্বা৷ আমি আমার ভাসুরের কঠোর শাস্তি চাই।’’
[আরও পড়ুন: রান্নার হাত ভাল না হওয়ার ‘শাস্তি’, নববধূকে খুনে অভিযুক্ত স্বামী-শ্বশুর]
শুক্রবার দুপুরে নবদ্বীপ থানায় ওই নাবালিকার মা তার ভাসুর কানাই দেবনাথের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য নবদ্বীপ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কানাই দেবনাথ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?