সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গনওয়াড়ির খিচুড়ির সঙ্গে একটা ডিম বেশি চেয়েছিল৷ এটাই ছিল বছর তিনেকের খুদের ‘অপরাধ’৷ শাস্তিস্বরূপ শিশুর প্যান্টের ভিতর গরম খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে৷ নৃশংস এই ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের খিদিরপুর৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শিশুটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছে৷ পুলিশ ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ির শিক্ষক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷
[ আরও পড়ুন: মমতার আন্দোলনের সিঙ্গুরেই ফুটল পদ্মফুল, ধাক্কা তৃণমূলের]
কাকভোরে ঘুম থেকে উঠে পড়েছিল৷ সেভাবে কিছুই খাওয়া হয়নি৷ অভ্যাসের বশে কাঁধে ব্যাগ এবং হাতে কৌটো নিয়ে রওনা হয়েছিল স্কুলের উদ্দেশ্যে৷ বছর তিনেকের খুদে স্কুলে গিয়ে বই খুলে বসেছিল৷ কিন্তু বুঝতে পারে খিদে পেয়েছে৷ অঙ্গনওয়াড়ির নির্দিষ্ট সময় অনুযায়ী খিচুড়ি পেয়েছিল শিশুটি৷ মিলেছিল একটি ডিম৷ কিন্তু তাতে মন ভরেনি তার৷ তাই আরেকটি ডিম চায়৷ কিন্তু শিশুর দাবি শুনে চটে যায় অঙ্গনওয়াড়ির এক কর্মী৷ অভিযোগ, ওই মহিলা শিশুর প্যান্টের ভিতর খিচুড়ি ঢেলে দেয়৷ শরীরে নিম্নাংশ প্রায় সম্পূর্ণই পুড়ে যায় তার৷
[ আরও পড়ুন: দুর্গাপুরে ভরাডুবি তৃণমূলের, জেলা নেতৃত্বের ভূমিকায় দলের অন্দরে অসন্তোষ]
সাধারণত সকাল ৯টায় ছুটি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের অঙ্গনওয়াড়িতে৷ শিশুটিকে তাঁর মা অঙ্গনওয়াড়িতে দেওয়া-নেওয়া করেন৷ কিন্তু এদিন বেশ কিছুটা আগেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে একরত্তি৷ দুচোখে জল ভরে গিয়েছে তার৷ প্রথমে কিছুই বাড়িতে বলতে চায়নি সে৷ এরপর খুদে আধো আধো গলায় মাকে বলেন, ‘‘এক দিদিমণি তার প্যান্টে গরম খিচুড়ি ঢেলে দিয়েছে৷’’ একথা শুনেই অঙ্গনওয়াড়িতে ছুটে যান শিশুর পরিজনেরা৷ তবে তখন শিক্ষিকারা এই ঘটনায় কোনও সদুত্তর দিতে পারেননি৷ তড়িঘড়ি শিশুকে কোলে নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ছুটে যান তাঁরা৷ সেখানেই আপাতত ভরতি রয়েছে সে৷ খুদের নিম্নাংশ প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে৷ এই ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যে অঙ্গনওয়াড়ির শিক্ষক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ এই ঘটনাটি যে শুনছেন, সেই শিউরে উঠেছেন৷ কীভাবে একজন মহিলা এমন নৃশংস কাণ্ড ঘটাতে পারে, তা নিয়েই চলছে জোর আলোচনা৷
সর্বশেষ খবর
-
কমিশনে প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত! মামলা গ্রহণ শীর্ষ আদালতের, আগামী সপ্তাহেই শুনানি
-
পুজোয় এবার নাট্যোৎসব, নেই নট-নটী! কলকাতার এই মণ্ডপে কুশীলব দর্শনার্থীরাই
-
সুইডেনের বুকে এক টুকরো কলকাতা! শিকড়ের খোঁজে দুর্গা আরাধনার আয়োজন লান্ডে
-
সন্তানের জন্য এক মায়ের একাকী লড়াই, কতটা জমল পরিণীতির ‘শ্যক : ট্রাস্ট নো ওয়ান’?
-
প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু