Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
বন্ধু

জোট বেঁধে বন্ধুকে বেধড়ক মার, না বাঁচিয়ে ভিডিও করল সহপাঠীরা

আহত ছাত্র গুরুতর অবস্থায় ভরতি হাসপাতালে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৪:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৪:৩০

options
link
জোট বেঁধে বন্ধুকে বেধড়ক মার, না বাঁচিয়ে ভিডিও করল সহপাঠীরা zoom

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বন্ধুমহলে অনেকেরই নানা নাম থাকে। পিতৃদত্ত নাম বদলে অনেক সময় সেই নামেই বেশি পরিচিত হয়ে যান কেউ কেউ। নাম দেওয়াকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছুই নয়। কিন্তু তা বলে খুনের চেষ্টা? ভুল নামে ডাকাডাকির জেরে সহপাঠীদের লড়াইয়ে অশান্ত বনগাঁর গোপালনগর থানার আকাইপুর নবগোপাল উচ্চ বিদ্যালয়।

[আরও পড়ুন: টিফিনের টাকায় জখম সারমেয়কে হাসপাতালে নিয়ে গেল খুদে পড়ুয়ারা]

সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ওই স্কুলেরই ছাত্র সাহিল। সেই সময় অদ্ভুত নাম ধরে বন্ধু সৌমিক তাকে বিরক্ত করে। সাহিল তার বিরোধিতা করে। তার জেরে সাহিলকে বেধড়ক মারধর করে সৌমিক। জখম অবস্থায় বাড়ি ফিরে আসে সাহিল। বাড়ি ফিরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সৌমিকের একটি অদ্ভুত নাম লেখে সে। পরেরদিন স্কুলে আসে সাহিল। কেন সোশ্যাল মিডিয়ায় এভাবে ভুলভাল নাম লিখল, তা নিয়েই সাহিল এবং সৌমিক বচসায় জড়িয়ে পড়ে। এরপর কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে সৌমিক তার বন্ধু সাহিলকে বেধড়ক মারধর করে। সাহিলকে পরাস্ত করতে তার মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করে। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। সাহিলকে মারধরের সময় ভিডিও করে বেশ কয়েকজন। পরিজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। গুরুতর জখম অবস্থায় সাহিলকে উদ্ধার করা হয়। বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি রয়েছে সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জোড়া পরকীয়া, গৃহবধূকে খুন করল প্রথম প্রেমিক]

মামা পিন্টু মণ্ডল বলেন,”স্কুল থেকে ঢিল ছোঁড়া দুরত্বে ভাগ্নেকে মারধর করা হয়। ঘটনার কথা এলাকায় জানাজানি হলেও স্কুলের কোনও শিক্ষকই বিষয়টিতে গুরুত্ব দেননি। এমনকী সাহিলকে মারধরের সময় অভিযুক্তের কয়েকজন বন্ধু ভিডিও করে।সৌমিক একা নয় পরিকল্পনামাফিক তার বন্ধুরা মিলে আমার ভাগ্নেকে বেধড়ক মারধর করেছে।” এই ঘটনায় সাহিলের পরিজনেরা সৌমিকের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌমিককে গ্রেপ্তার করে। এই অপরাধের জেরে কী শাস্তি পাবে সৌমিক, তা জানতে বুধবারই জুভেনাইল আদালতে তোলা হবে অভিযুক্তকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.