Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Donald Trump

‘খারাপ ঘটনা’, হরমুজে ভারতীয় জাহাজে হামলায় ইরানের উপর দোষ চাপালেন ট্রাম্প

হরমুজে ভারতীয় জাহাজের উপর মার্কিন হামলায় ৩ জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে জাতীয় রাজনীতি। গোটা ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দিল্লি। এই পরিস্থিতির মাঝেই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২১:১৪

options
link
‘খারাপ ঘটনা’, হরমুজে ভারতীয় জাহাজে হামলায় ইরানের উপর দোষ চাপালেন ট্রাম্প zoom
হরমুজে ভারতীয় জাহাজে হামলায় ইরানের উপর দোষ চাপালেন ট্রাম্প।

হরমুজে তৈলবাহী জাহাজের উপর হামলা ও ৩ ভারতীয়ের মৃত্যু নাড়িয়ে দিয়েছে জাতীয় রাজনীতি। গোটা ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দিল্লি। এই পরিস্থিতির মাঝেই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ‘গত রাতে হরমুজ প্রণালী ছেড়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। যদিও তাদের সেই হামলা আমেরিকা ব্যর্থ করেছে। এই ধরনের হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’

সম্প্রতি ইরানের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল আমেরিকা তাদের বেশিরভাগ শর্তে রাজি হয়েছে। এর পালটা সোশাল মিডিয়ায় বিবৃতি দেন ট্রাম্প। সেখানে লেখেন, ‘ইরান শর্ত নিয়ে যে ভুয়ো তথ্য দিয়েছে, তার সঙ্গে শান্তি চুক্তির কোনও সম্পর্ক নেই। ওরা যা বলছে তার সঙ্গে দূর দূর পর্যন্ত সত্যের কোনও সম্পর্ক নেই। ওরা অত্যন্ত অসৎ।’ এরপরই ভারতীয় জাহাজে হামলার প্রসঙ্গ তুলে ইরানের ঘাড়ে দায় চাপান মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘গত রাতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ভারতীয় জাহাজগুলির উপর ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান। আমেরিকা তা ব্যর্থ করে দিয়েছে। এই ধরনের পদক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ওদের উচিত যত দ্রুত সম্ভব নিজেদের ভুল শুধরে নেওয়া।’ যদিও ট্রাম্প স্পষ্ট করেননি ঠিক কোন জাহাজকে হামলার হাত থেকে রক্ষা করা হয়েছে। ইরান বা ভারত কেউই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাম্পের দাবি, ‘গত রাতে হরমুজ প্রণালী ছেড়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। যদিও তাদের সেই হামলা আমেরিকা ব্যর্থ করেছে। এই ধরনের হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে ট্রাম্পের এহেন বক্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন মার্কিন হামলায় হরমুজে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। গত ৮ই জুন, মার্কিন সামরিক বাহিনী পালাউ-পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে নিশানা করে। ট্যাঙ্কারটিতে ছিলেন ২৪ জন ভারতীয়। এই ঘটনার পর ২১ জনকে উদ্ধার করা হলেও তিনজন ভারতীয়ের মৃত্যু হয়। এছাড়াও, মার্কিন নৌবাহিনী গিনি-বিসাউ-পতাকাবাহী ‘জলবীর’ নামের একটি জাহাজে হামলা চালায়, এখানেও ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দায় স্বীকার করে আমেরিকা।

উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকদের দ্বারা পরিচালিত বাণিজ্যতরীতে হামলার ঘটনাকে বুধবার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে এই ধরনের হামলার ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গত কয়েকদিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের নাবিকদের কল্যাণ ও মঙ্গলকে অত্যন্ত গুরুত্ব দিই আমরা।” শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকে তলবও করেছে দিল্লি। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার নিজেদের ভারতীয় জাহাজের রক্ষাকর্তা বলে দাবি করে ইরানকে দুষলেন ট্রাম্প।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.