সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ঝালদার (Jhalda Councillor Murder ) কাউন্সিলর খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হল ভাইপো দীপক কান্দু। পুরভোটে এই যুবককে হারিয়েই এবারের কাউন্সিলর হয়েছিলেন মৃত তপন কান্দু। দীর্ঘদিন ধরেই ভাইপোর পরিবারের সঙ্গে অশান্তি ছিল মৃত কাউন্সিলরের। তবে কি সত্যিই রাজনৈতিক আর পারিবারিক শত্রুতার জোড়া ফলায় মৃত্যু হল তপন কান্দুর? ক্রমশ জোরাল হচ্ছে সেই প্রশ্ন।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। এবার পুলিশের জালে ভাইপো দীপক কান্দু। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাকে আটক করেছিল পুলিশ। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মৃত তপন কান্দুর পরিবারের সঙ্গে সদভাব ছিল না দাদা-ভাইদের। ফলত ভাইপোদের সঙ্গেও বনিবনা হত না। ধৃত দীপক কান্দু মৃতের সেজদাদার ছেলে। ২০১৫ সালে দীপকের পরিবার কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। এদিকে তপন ছিলেন ফরওয়ার্ড ব্লকের সমর্থক। দীপকের মা বাবি কান্দু হারিয়েছিলেন তপনের স্ত্রীকে। পরবর্তীতে দল পরিবর্তন করে দুই পরিবার।
[আরও পড়ুন: লাগাতার ছাত্র বিক্ষোভ, প্রশাসনিক চাপের মুখে পদত্যাগ করলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার]
চলতি বছরে পুরভোটে ঝালদার ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তপন কান্দু। তৃণমূলের হয়ে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভাইপো দীপক। হেরেও যান। ফলত এই গ্রেপ্তারি রাজনৈতিক আর পারিবারিক শত্রুতার জোড়া ফলায় তপন কান্দুর মৃত্যুর সম্ভাবনা আরও জোরালো করেছে। এ বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগন বলেন, “এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। দীপক কান্দু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
জানা গিয়েছে, খুনের মামলা রুজু করে জেলা পুলিশ একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করেছে। যার তত্ত্বাবধানে পুরুলিয়ার এডিশনাল এসপি (অপারেশন) চিন্ময় মিত্তলকে রাখা হয়েছে। প্রসঙ্গত, ১৩ ই মার্চ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোল ও ম্যাগাজিন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামিকালকে ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হবে।
[আরও পড়ুন: চতুর্থবারও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, আইনজীবীর মারফত পাঠালেন চিঠি]
সর্বশেষ খবর
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?