অর্ণব দাস, বারাকপুর: কামারহাটি (Kamarhati) জুড়ে অদৃশ্য শক্তির রাজ! মাসের পর মাস ঘরবন্দি তৃণমূল নেতা। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি। দ্রুতই বন্দিদশা শেষ হওয়ার আশায় গোটা পরিবার।
বেশ কিছুদিন ধরে সংবাদ শিরোনামে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং ও তাঁর দলবল। এই পরিস্থিতিতে এবার উঠে এল অদৃশ্য শক্তির তাণ্ডবের ঘটনা। জানা গিয়েছে, চলতি বছর ৪ঠা জানুয়ারি নিজের বাড়ির সামনের রাস্তায় দুষ্কৃতীদের হামলার শিকার হন তৃণমূল নেতা সামসেদ আলি ওরফে কাল্লু। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় কোনওক্রমে প্রাণে বেঁচে গেলেও বার বার হুমকি দেওয়ার হচ্ছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার পর প্রায় সাত মাস কেটে গিয়েছে। কামারহাটি থানায় দুষ্কৃতীদের শনাক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেও মেলেনি সঠিক বিচার। ঘরবন্দি হয়ে দিনযাপন করতে হচ্ছে কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সামসেদ আলি ওরফে কাল্লুর গোটা পরিবার।
[আরও পড়ুন: উত্তাল সময়ে ভারত থেকে মুখ ফেরাচ্ছেন বাংলাদেশিরা! চিন্তায় কলকাতার পর্যটন ব্যবসায়ীরা]
উল্লেখ্য, কামারহাটি জুড়ে এই অদৃশ্য শক্তির দাপটের শিকার হতে হচ্ছে শাসকদলের অন্যান্য নেতা-কর্মীদেরও। অভিযুক্তদের নাম বলতে ভয় আক্রান্তদের গোটা পরিবার। এবিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: উত্তাল সময়ে ভারত থেকে মুখ ফেরাচ্ছেন বাংলাদেশিরা! চিন্তায় কলকাতার পর্যটন ব্যবসায়ীরা]
সর্বশেষ খবর
-
দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে কর্মরত শ্রমিকের মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৪০ কোটি! অন্নপূর্ণার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ গৃহবধূর, ব্যাপারটা কী?
-
রাজস্থান সতীর্থ আর্চারের ফাঁদেই পা বৈভবের! ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট’, খোঁচা আরেক ইংরেজ তারকার
-
‘জেহাদি, আমির ভারত ছাড়ো’, বারবার হিন্দু নারীকে বিয়ে করায় বজরং দলের রোষানলে অভিনেতা
-
গোল করেই কর্নার ফ্ল্যাগ ঘিরে নাচ, স্পেনের নায়ক মেরিনোর সেলিব্রেশনে লুকিয়ে বাপ-ছেলের গল্প