Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
A TMC worker allegedly killed in Canning

মাঠ থেকে তৃণমূল কর্মীর গলাকাটা দেহ উদ্ধার, রাজনৈতিক কারণে খুন? ধন্দে পুলিশ

কে বা কারা এই কাজ করল, তা নিয়ে এখনও ধোঁয়াশা জারি রয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১০:৩১

options
link
মাঠ থেকে তৃণমূল কর্মীর গলাকাটা দেহ উদ্ধার, রাজনৈতিক কারণে খুন? ধন্দে পুলিশ zoom
ছবি: প্রতীকী

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ থেকে উদ্ধার তৃণমূল কর্মীর গলাকাটা দেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা এই কাজ করল, তা নিয়ে এখনও ধোঁয়াশা জারি রয়েছে। রাজনৈতিক কারণে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।

নিহত বছর পঁয়তাল্লিশের সুচিত্রা মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে বাড়ি থেকে বেরোন তিনি। বাড়ির কাছের মাঠের সবজি বাগানে জল দিতে যাচ্ছেন বলেই জানিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি ওই তৃণমূল কর্মী। সন্ধে হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের দুশ্চিন্তা হয়। বাড়ির কাছে মাঠে সুচিত্রাকে খুঁজতে যান তাঁর ছেলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ১২-১৮ ফেব্রুয়ারির Horoscope: এই রাশির জাতকরা বড় বিনিয়োগ করবেন না, কী রয়েছে আপনার ভাগ্যে?]

মাঠে গিয়ে কার্যত তাজ্জব হয়ে যান ওই তৃণমূল কর্মীর ছেলে। তিনি দেখেন, মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাঁর মায়ের দেহ। বাড়ির অদূরেই গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ওই মাঠে ছুটে আসেন স্থানীয়রা। খবর পৌঁছয় ক্যানিং থানায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

নিহতের ছেলে জানান, তাঁর মা সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। তৃণমূল করার ‘অপরাধে’ই খুন হতে হয়েছে তাঁকে। এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, সুচিত্রা তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি সম্প্রতি আবাস যোজনার কাগজপত্র বাড়ি বাড়িতে গিয়ে সংগ্রহ করেছিলেন। এই নিয়ে শাসক শিবিরের নেতা-কর্মীদের একাংশের মনে ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের কারণে তাঁকে খুন হতে হয়েছে। এদিকে, এই খুনের ঘটনার পর রাত কেটে যাওয়ার পরেও থমথমে ক্যানিংয়ের গোপালপুর। এলাকায় চলছে পুলিশি টহল।

[আরও পড়ুন: মুচিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! আহত এক আধিকারিক-সহ ৩ পুলিশকর্মী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.